‘জন নায়গন’-এ বিজয়ের পারিশ্রমিকই ৩০০ কোটি টাকা? প্রকাশ্যে এলো তারকাদের পারিশ্রমিকের তালিকা
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
থালাপতি বিজয়ের বহুল আলোচিত ‘বিদায়ী সিনেমা’ হিসেবে পরিচিত ‘জন নায়গন’ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অ্যাকশন, গল্প এবং দর্শক প্রতিক্রিয়ার পাশাপাশি এবার আলোচনায় এসেছে ছবিটির বিশাল বাজেট ও অভিনয়শিল্পীদের পারিশ্রমিক।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এই ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ দাবি সত্য হলে এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কোনো অভিনেতার সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড হবে।
তবে এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান বা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ছবিটির পরিচালক এইচ. বিনোথ পরিচালনার জন্য প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ বলে উল্লেখ করা হচ্ছে।
সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘জওয়ান’, ‘লিও’ ও ‘জেলার’-এর পর ‘জন নায়গন’-এর জন্য তিনি প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ছবির নায়িকা পূজা হেগড়ে পারিশ্রমিক হিসেবে পেয়েছেন প্রায় ১০ কোটি টাকা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা ববি দেওল নিয়েছেন প্রায় ১২ কোটি টাকা।
এ ছাড়া অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে-
প্রকাশ রাজ - প্রায় ৭ কোটি টাকা
প্রিয়ামণি - প্রায় ৫ কোটি টাকা
গৌতম বাসুদেব মেনন - প্রায় ৫ কোটি টাকা
পারিশ্রমিক পেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
‘জন নায়গন’কে থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। কারণ, অভিনয় থেকে সরে এসে তিনি পূর্ণ সময় রাজনীতিতে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবির সম্ভাব্য বাজেট প্রায় ৫০০ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুক্তির আগেই ছবিটি অগ্রিম টিকিট বিক্রিতে বড় রেকর্ড গড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রি-সেলস (ব্লক বুকিংসহ) থেকেই ছবিটি প্রায় ৩০ কোটি টাকা আয় করে। এছাড়া মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় ১০৭ থেকে ১১২ কোটি টাকার মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু ভারতীয় বক্স অফিস থেকেই প্রথম দিনে প্রায় ৭০ কোটি টাকা সংগ্রহ করেছে বলেও বিভিন্ন ট্রেড রিপোর্টে দাবি করা হয়েছে।
তবে এসব আয় ও পারিশ্রমিকের তথ্য মূলত বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও ট্রেড বিশ্লেষকদের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত। নির্মাতা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সব পরিসংখ্যান নিশ্চিত করা হয়নি।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড তারকারা, সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঝড়
মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দীর্ঘদিনের আন্দোলনের পর ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তার পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন, সমর্থন ও গণতন্ত্রের পক্ষে নানা বার্তা দিয়েছেন তারা।দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর লাগাতার বিক্ষোভ এবং সমাজকর্মী সোনম...
৯ ঘন্টা আগে
প্রশ্নফাঁস আন্দোলন স্থগিত করে বাড়ি ফেরার আহ্বান সালমান খানের
ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন বলিউড অভিনেতা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানালেও এবার তিনি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, শিক্ষার্থীদের...
১ দিন আগে
‘বাংলাদেশের খাবারের তুলনা হয় না’: ঢাকায় এসে প্রশংসায় ভাসালেন আতিফ আসলাম
কনসার্টে অংশ নিতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গতকাল রাতে রাজধানীতে পৌঁছানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের খাবার, মানুষ এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আতিফ বলেন, বাংলাদেশের খাবার তার খুবই পছন্দ। বিশেষ...
২ দিন আগে
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শোবিজ তারকাদের সংহতি, পুলিশের ভূমিকার সমালোচনা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।সংহতি জানানো তারকাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ...
২ দিন আগে
