রাজনীতি

জমিয়তে উলামায়েকে ৪টি আসন ছেড়ে দিলো বিএনপি

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


জমিয়তে উলামায়েকে ৪টি আসন  ছেড়ে দিলো বিএনপি

জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে। সমঝোতার অংশ হিসেবে ৪টি আসন জমিয়তের জন্য ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনি সমঝোতার ভিত্তিতে এই ৪টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দলের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জমিয়তের জন্য ছাড়া আসনগুলো হলো:

  • নীলফামারী-১: মঞ্জুরুল ইসলাম আফেন্দী

  • নারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী

  • সিলেট-৫: আমির উবায়দুল্লাহ ফারুক

  • ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবিব

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সমঝোতার আওতায় পরস্পরের আসনে বিএনপি ও জমিয়ত উভয়ই প্রার্থী দেবে না। এছাড়া অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকলে দল ব্যবস্থা নেবে।

প্রাথমিকভাবে জমিয়ত ৫টি আসনের দাবি জানিয়েছিল। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে সমঝোতা ৪টি আসনে চূড়ান্ত করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে বিএনপি নির্বাচনের পূর্বপ্রস্তুতি ও রাজনৈতিক ঐক্যের প্রয়াসকে আরও দৃঢ় করার চেষ্টা করছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৮ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom