আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন ট্রাম্পের চোখে 'ধাপ্পাবাজি'

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


জলবায়ু পরিবর্তন ট্রাম্পের চোখে 'ধাপ্পাবাজি'

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এই সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন।

 

ট্রাম্প তার বক্তব্যে জাতিসংঘের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এবং এর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আমার মতে, বিশ্বের মধ্যে হওয়া সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ হলো জলবায়ু পরিবর্তন। কার্বন নিঃসরণ ভুয়া (কথা)।”

নবায়নযোগ্য জ্বালানিকে তিনি ‘কৌতুক’ হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন যে এটি অত্যন্ত ব্যয়বহুল ও অকার্যকর। সবুজায়ন রক্ষার জন্য বিভিন্ন দেশের উদ্যোগেরও সমালোচনা করে ট্রাম্প বলেন, “যদি আপনার দেশ এই সবুজ ধাপ্পাবাজি থেকে বের না হয়, তাহলে আপনারা ব্যর্থ হবেন।”

 

জলবায়ু পরিবর্তন ছাড়াও ট্রাম্পের বক্তব্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। এর মধ্যে ছিল:

  • যুদ্ধ এবং শান্তি: দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে তিনি বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে লাখ লাখ মানুষের জীবন বাঁচানোই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার।
  • জাতিসংঘের সমালোচনা: ট্রাম্প জাতিসংঘের কার্যকারিতা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “এটি খুবই খারাপ যে জাতিসংঘের বদলে এগুলো আমাকে করতে হচ্ছে। দুঃখজনক যে জাতিসংঘ কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে কোনো সাহায্যও করেনি।” তিনি আরও অভিযোগ করেন, জাতিসংঘ শুধু কঠোর ভাষায় বিবৃতি দেয়, কিন্তু সে অনুযায়ী কাজ করে না।

ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

২২ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom