আন্তর্জাতিক

জিন্নাহর সমাধিতে বাংলায় লেখা জন্ম-মৃত্যুর তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

৮ ঘন্টা আগে


জিন্নাহর সমাধিতে বাংলায় লেখা জন্ম-মৃত্যুর তারিখ

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং পরে তা ভেঙে ফেলার ঘটনাকে ঘিরে আলোচনা চলছে। ডাকসু কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা ভাষার বিরুদ্ধে জিন্নাহর ঐতিহাসিক অবস্থান তুলে ধরতেই ছবিটি প্রদর্শন করা হয়েছিল। তবে পাকিস্তানের করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধে উর্দুর পাশাপাশি বাংলা হরফেও তার জন্ম ও মৃত্যুর তারিখ খোদাই করা রয়েছে।


করাচিতে অবস্থিত মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ ‘মাজার-ই-কায়েদ’ পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা ও দর্শনীয় স্থান। ইতালীয় শ্বেত মার্বেলে নির্মিত এই সমাধিসৌধে উর্দুর পাশাপাশি বাংলা বর্ণমালায় জিন্নাহর জন্ম ও মৃত্যুর তারিখ লেখা রয়েছে।

জিন্নাহর সমাধিতে বাংলার ব্যবহার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কারণ, পাকিস্তানের প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা প্রশ্নে জিন্নাহ উর্দুকে প্রাধান্য দেওয়ার অবস্থান নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তৎকালীন পূর্ব বাংলায় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে ওঠে।

তবে শুধু জিন্নাহর সমাধিতেই নয়, পাকিস্তানের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার কবরেও বাংলা বর্ণমালার ব্যবহার দেখা যায়। তাঁদের মধ্যে রয়েছেন জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, সাবেক প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং সাবেক যোগাযোগমন্ত্রী সরদার আবদুর রব নিশতার।

প্রতিবেদন অনুযায়ী, এসব সমাধিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং জন্ম ও মৃত্যুর তারিখ বাংলা বর্ণমালায় খোদাই করা হয়েছে।

করাচির কেন্দ্রস্থলে প্রায় ৬১ একর জমির ওপর মাজার-ই-কায়েদ কমপ্লেক্সটি নির্মিত। এটি পাকিস্তানের অন্যতম জাতীয় প্রতীক হিসেবে পরিচিত। সমাধিসৌধটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন।

নিরাপত্তার অংশ হিসেবে সমাধিস্থলে ২৪ ঘণ্টা গার্ড অব অনার দেওয়ার ব্যবস্থা রয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি চার মাস পরপর পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনী পালাক্রমে এ দায়িত্ব পালন করে।


রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব
রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব

রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে ভারতসহ ১০টি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ-সংক্রান্ত একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে রাশিয়ার জ্বালানি পণ্য কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে।‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড...

৬ ঘন্টা আগে


জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে দ্রুত ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের একমাত্র ছেলে। তিনি...

৭ ঘন্টা আগে


মক্কার কাছে হুথি ড্রোন প্রতিহতের খবরে নজর রাখছেন আনোয়ার ইব্রাহিম
মক্কার কাছে হুথি ড্রোন প্রতিহতের খবরে নজর রাখছেন আনোয়ার ইব্রাহিম

মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার বিষয়ে প্রকাশিত খবরের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা ‘কোনোভাবেই’ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।মঙ্গলবার এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া সৌদি আরব সরকারের পাশে রয়েছে।

৮ ঘন্টা আগে


মক্কায় প্রথমবার সাইরেন, মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: তাকি উসমানি
মক্কায় প্রথমবার সাইরেন, মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: তাকি উসমানি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি ভূখণ্ডে হামলা এবং...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom