রাজনীতি

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে হামলার নিন্দা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে হামলার নিন্দা

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামি–র মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে।

তিনি অভিযোগ করেন, পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মানুষ ইবাদতে ব্যস্ত, তখন ইফতারের আগমুহূর্তে মা-বোনদের ওপর হামলা চালানো অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। তার দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নামধারী সন্ত্রাসীদের হামলায় কয়েকজন নারীসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তারা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতাল–এ চিকিৎসাধীন।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, বর্তমান সময়ে নারীর নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের কথা বলছে, অন্যদিকে রাজপথ ও ঘরে নারীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের তাদের কর্মীদের লাগামহীন সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং দেশবাসীকে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৫ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৩ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom