ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ৪
যশোর জেলা প্রতিনিধি
যশোর জেলার ঝিকরগাছায় এক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত ব্যাক্তিরা হলেন
মোঃ বদর উদ্দিন (৪৮) পিতা: মৃত ফজলে মোড়ল, গ্রাম: বেজিয়াতলা, থানা - ঝিকরগাছা, জেলা- যশোর সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার ব্যাটারি চালিত ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে ঝিকরগাছা হতে গদখালী যাওয়ার সময় হাজির আলী তেলপাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে মোটরসাইকেল (হেলমেট বিহীন) যোগে মোঃ হৃদয়(১৭), পিতাঃ মোঃ অলিয়ার রহমান, গ্রাম: ইউসুফপুর ও মোঃ ফাহিম হোসেন(২০) পিতা: শের আলী, গ্রাম: বর্ণী, উভয় থানা ঝিকরগাছা, জেলা যশোর এর দুই বাহনের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী এবং ব্যাটারি চালিত ভ্যানের চালক ও যাত্রী মোঃ ফারদীন হোসেন (১৮), পিতা মো: মারুফ হোসেন (টিটু), গ্রাম: পুরন্দপুর, বিহারীপাড়া ও মোছাঃ সাজেদা খাতুন(৬৫), স্বামী রফিকুল ইসলাম, গ্রাম: রাজাপুর, সর্ব থানা ঝিকরগাছা, জেলা যশোর আহত হয়। তৎক্ষণিক চিকিৎসার জন্য ঘটনাস্থলের আশপাশের লোকজন দ্রুত এসে আহতদের কে উদ্ধারপূর্বক ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ হৃদয় ও মোছাঃ সাজেদা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে রেফার্ড করেন। অন্য দুইজন ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
১ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৩ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৪ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৫ মাস আগে
