আন্তর্জাতিক

জেন-জি ভোটারদের মন জয়ে ইনস্টাগ্রামে নতুন কৌশল, প্রচারে বদল আনছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ঘন্টা আগে


জেন-জি ভোটারদের মন জয়ে ইনস্টাগ্রামে নতুন কৌশল, প্রচারে বদল আনছেন মোদি

ছবি: সংগৃহীত


চাকরি ও শিক্ষার সুযোগের সংকট নিয়ে ভারতের তরুণদের ক্ষোভ রাজপথে গড়ানোর পর এবার তাদের মন জয় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কৌশল নিয়েছে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারণায় আনা হয়েছে বড় পরিবর্তন। কঠোর ও আনুষ্ঠানিক রাজনৈতিক বার্তার বদলে এখন গুরুত্ব পাচ্ছে ইনস্টাগ্রাম রিল, স্বল্পদৈর্ঘ্যের ভিডিও এবং তুলনামূলক স্বাভাবিক উপস্থাপনা।

সাম্প্রতিক ভিডিওগুলোতে মোদিকে আগের তুলনায় অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে দেখা যাচ্ছে। কোথাও তিনি বাইক জ্যাকেট ও সানগ্লাস পরে র‌্যাপ সংগীতের তালে হাজির হচ্ছেন, আবার কোথাও জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস-এর থিম সং ব্যবহার করে তাকে উপস্থাপন করা হচ্ছে। গত ৩১ জুলাই প্রকাশিত একটি ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, “হাই, ফ্রেন্ডস।”

জেন-জি বিক্ষোভের পর কৌশল বদল

গত মাসে চাকরি ও শিক্ষা সংকট, বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের বিভিন্ন স্থানে হাজার হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী বিক্ষোভে অংশ নেন। আন্দোলনের চাপে দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। এই আন্দোলনের বড় অংশ সংগঠিত হয় ইনস্টাগ্রাম রিল ও ছোট ভিডিওর মাধ্যমে।

বিশ্লেষকদের মতে, সেই অভিজ্ঞতা থেকেই তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে বিজেপি এখন ইনস্টাগ্রামকেই প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।

দিল্লিভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আসিম আলী বলেন, ইনস্টাগ্রামের দর্শকরা অতিরিক্ত পরিকল্পিত রাজনৈতিক বার্তার চেয়ে স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক কনটেন্ট বেশি পছন্দ করেন। তাই প্রচারণার ধরনেও পরিবর্তন আনতে হচ্ছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্কুলের অধ্যাপক জোয়োজিত পালও বলেন, অতিরিক্ত সম্পাদিত ও কৃত্রিম ভিডিও তরুণদের আকৃষ্ট করতে পারে না। বরং স্বাভাবিক উপস্থাপনাই বেশি কার্যকর।

মন্ত্রীদেরও নির্দেশ, বেশি রিল বানাতে

মোদির এই নতুন প্রচার কৌশল এখন শুধু তার ব্যক্তিগত অ্যাকাউন্টেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরও ছোট ভিডিও ও কম সম্পাদিত রিল প্রকাশে গুরুত্ব দিচ্ছে। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা স্ন্যাপচ্যাটে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে।

বিজেপির এক মন্ত্রীর যোগাযোগ দলের একজন সদস্য জানান, আগে এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকের জন্য স্থির পোস্ট বেশি তৈরি করা হতো। এখন নির্দেশনা হচ্ছে-বেশি রিল তৈরি করতে হবে এবং ভিডিও যেন কিছুটা স্বাভাবিক বা ‘কাঁচা’ অনুভূতির হয়।

লক্ষ্য ২০২৯ সালের নির্বাচন

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মূল লক্ষ্য ২০২৯ সালের লোকসভা নির্বাচন। ভারতের ১৪০ কোটির বেশি জনসংখ্যার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩৫ বছরের নিচে। ধারণা করা হচ্ছে, ২০২৯ সালের নির্বাচনে জেন-জি হবে সবচেয়ে বড় ভোটার গোষ্ঠীগুলোর একটি।

এই বিপুল তরুণ ভোটারদের আকৃষ্ট করতেই বিজেপি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ধরনের প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি মুম্বাইসহ বিভিন্ন শহরে তরুণদের লক্ষ্য করে বিশেষ কর্মসূচিও আয়োজন করা হচ্ছে।

সফল হবে কি নতুন কৌশল?

তবে এই নতুন প্রচারণা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয়ও রয়েছে। লেখক ও পডকাস্টার অনুরাগ মিনাস ভার্মার মতে, ইন্টারনেটের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সেখানে রাজনৈতিক বার্তাকে তরুণরা সহজেই ট্রল বা ব্যঙ্গ-বিদ্রূপে পরিণত করতে পারে।

তার মতে, ইনস্টাগ্রামে উপস্থিতি বাড়ালেই তরুণদের সমর্থন নিশ্চিত হবে না। বরং চাকরি, শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে তাদের বাস্তব উদ্বেগের সমাধানই শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


ইরানের সঙ্গে যুদ্ধ বাড়ালে বিপরীত ফল হতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা
ইরানের সঙ্গে যুদ্ধ বাড়ালে বিপরীত ফল হতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা

ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র করলে তা কাঙ্ক্ষিত ফলের বদলে উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে ট্রাম্প প্রশাসনকে গোপনে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তাঁর মতে, কেবল বিমান হামলা চালিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব নাও হতে পারে।শনিবার (৮ আগস্ট)...

১১ মিনিট আগে


হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং ইরানের সম্ভাব্য নতুন পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ২৪ ডলারে পৌঁছায়। একই...

১৫ ঘন্টা আগে


'জেন জি রাষ্ট্রবিরোধী নয়', আরএসএস প্রধানের বার্তা মোদি: সিজেপি প্রধান অভিজিৎ দীপকে
'জেন জি রাষ্ট্রবিরোধী নয়', আরএসএস প্রধানের বার্তা মোদি: সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি একই অবস্থান অনুসরণের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত...

১৭ ঘন্টা আগে


মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের
মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি বাহিনী মারিবের আকাশে হুথিদের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom