আন্তর্জাতিক

জেমিমার নতুন অধ্যায়, বিয়ে করলেন বহু মিলিয়নিয়ার ক্যামেরন ও’রাইলিকে

আন্তর্জাতিক ডেস্ক

৪ ঘন্টা আগে


জেমিমার নতুন অধ্যায়, বিয়ে করলেন বহু মিলিয়নিয়ার ক্যামেরন ও’রাইলিকে

ছবি: সংগৃহীত


ব্রিটিশ লেখিকা ও প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ বিয়ে করেছেন অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী ক্যামেরন ও’রাইলিকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের সঙ্গে প্রায় দুই দশক আগে বিচ্ছেদের পর নতুন দাম্পত্যজীবনে পা রাখলেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জেমিমা ও ক্যামেরন ও’রাইলির বিয়ের বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যে কিছুদিন ধরেই আলোচনায় ছিল। ক্যামেরন অর্থ ও বিনিয়োগ খাতে কাজ করেন এবং বহু মিলিয়ন ডলারের সম্পদের মালিক হিসেবে পরিচিত।

১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেন জেমিমা গোল্ডস্মিথ। সে সময় ইমরান খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ক্রিকেট তারকা। তাদের সংসারে দুই ছেলে সন্তানের জন্ম হয়। প্রায় নয় বছর দাম্পত্যজীবনের পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও সন্তানদের কারণে দুজনের মধ্যে যোগাযোগ বজায় ছিল।

এদিকে ইমরান খান বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও আইনি মামলায় সাজা ভোগ করছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

অন্যদিকে, জেমিমা দীর্ঘদিন ধরে লেখালেখি ও চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি প্রকাশ্যে না এলেও ক্যামেরন ও’রাইলির সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে আসে। নতুন বিয়ের মধ্য দিয়ে ইমরান খানের সঙ্গে দীর্ঘদিন আগের দাম্পত্যজীবনের পর ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন জেমিমা।


সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের
সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র...

৩ ঘন্টা আগে


‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পাহারাদার প্রয়োজন নেই’: পেজেশকিয়ান
‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পাহারাদার প্রয়োজন নেই’: পেজেশকিয়ান

ভারতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।’ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, পেজেশকিয়ান মনে করেন, মধ্যপ্রাচ্যের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও তিনি ইঙ্গিত দেন।গত ২৮ ফেব্রুয়ারি...

২ দিন আগে


মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে শি জিনপিং বলেন, এ...

২ দিন আগে


মারিব দখলে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সরকারি বাহিনীর
মারিব দখলে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সরকারি বাহিনীর

ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশ দখলের লক্ষ্যে বড় ধরনের হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশটির পশ্চিমাঞ্চলে চালানো এ হামলা সরকারি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির সরকার-সমর্থিত সংবাদমাধ্যম ওয়েস্ট কোস্ট।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের পশ্চিমাঞ্চলের আল-মাসজাহ ও আল-জউর এলাকায় হুথিদের হামলা ঠেকিয়ে দিয়েছে সরকারি বাহিনী। তবে হামলায় হতাহত...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom