জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজনীতির চলমান প্রেক্ষাপটে জোটসঙ্গী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় জোরদার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনার মধ্য দিয়ে তিনি রাজনৈতিক ঐক্য ও সমন্বয় আরও দৃঢ় করার উদ্যোগ নিয়েছেন।
বিএনপির মিডিয়া সেল জানায়, গতকাল বিকেলে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
জোটের পক্ষে সাক্ষাতে অংশ নেন মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শাহজাদ হোসেন, খোকন চন্দ্র দাসসহ অন্যান্য নেতারা।
সাক্ষাৎ শেষে মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয় এবং আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় তারেক রহমান বলেন, জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠন করতে পারলেই প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
এদিকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী শ্রেণির সঙ্গেও সংলাপ অব্যাহত রেখেছেন তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। বৈঠকে তিনি প্রত্যেক প্রতিনিধির সঙ্গে সরাসরি কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন।
অন্যদিকে একই দিনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তিনি গুলশানের বিএনপি কার্যালয়ে যান। সেখানে শোক বইতে সই করার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এ সময় আমান আযমী তাঁর লেখা একটি বই তারেক রহমানের হাতে তুলে দেন। শোক প্রকাশে উপস্থিত হওয়ায় তারেক রহমান তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
বিভিন্ন রাজনৈতিক জোট, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিত্বের সঙ্গে ধারাবাহিক এসব সাক্ষাৎকে বিএনপির রাজনৈতিক যোগাযোগ, ঐক্য ও জনসংযোগ কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৩০ মিনিট আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১২ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৫ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৭ ঘন্টা আগে
