জাতিসংঘে নেতানিয়াহু: 'প্রকাশ্যে নিন্দাকারীরা গোপনে আমাদের ধন্যবাদ জানান'
অনলাইন ডেস্ক
গাজায় চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্রদের সমালোচনার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
এমন পরিস্থিতিতে, চলমান গাজা যুদ্ধের নিন্দা এবং যুদ্ধবিরতির আহ্বান এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তৃতার অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন যে এসব সমালোচনা কেবলই লোক দেখানো।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের উদ্দেশে তিনি এক মন্তব্যে বলেন, ‘আপনারা গভীরভাবে অবগত যে ইসরায়েল আপনাদের সকলের পক্ষেই লড়াই করছে। তাই আমি আপনাদের বন্ধ দরজার আড়ালে একটি গোপন কথা বলতে চাই—যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তাদের অনেক নেতাই ব্যক্তিগতভাবে আমাদের ধন্যবাদ জানান।’
নেতানিয়াহু আরও যোগ করেন, ‘তারা আমাকে জানান যে তারা ইসরায়েলের দুর্দান্ত গোয়েন্দা পরিষেবাগুলোকে কতটা গুরুত্ব দেন। এই সংস্থাগুলো বারবার তাদের নিজ নিজ রাজধানীতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করেছে এবং অসংখ্য জীবন বাঁচিয়েছে।’
এর আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন জাতিসংঘ সাধারণ সভায় বক্তৃতা দিতে আসেন, তখন শত শত কূটনীতিক হল ত্যাগ করেন। এই ওয়াকআউটে বিশেষভাবে আরব, মুসলিম এবং আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। ইউরোপীয় দেশগুলোর কিছু প্রতিনিধিও একই প্রতিবাদে সামিল হন।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
