আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করবেন মেলানিয়া ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সভাপতিত্ব করবেন। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঘোষণার আগেই এ পরিকল্পনার কথা জানানো হয়েছিল।

মেলানিয়ার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, তিনি ‘জাতিসংঘে নতুন ইতিহাস তৈরি করবেন’। সহনশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকার ওপর জোর দিতেই তিনি এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক নিশ্চিত করেছেন, এটি হবে প্রথমবার কোনো মার্কিন ফার্স্ট লেডির জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর সভায় সভাপতিত্ব করার ঘটনা।

মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতিত্ব পালন করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর তৃতীয় স্ত্রী মেলানিয়া এর আগেও কূটনৈতিক কার্যক্রমে অংশ নিয়েছেন, বিশেষ করে রাশিয়া কর্তৃক অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্তির প্রচেষ্টায়।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ-এর মধ্যে রাজনৈতিক ও আর্থিক টানাপোড়েন বেড়েছে। ওয়াশিংটন জাতিসংঘের বাজেটে বড় দাতা হওয়া সত্ত্বেও সংস্থাটির কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে তার প্রস্তাবিত ‘পিস অব বোর্ড’ কাঠামো ব্যবহার করতে পারেন। গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই বোর্ডের প্রথম বৈঠকে কয়েকটি দেশ গাজা পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

ওই বৈঠকে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, জাতিসংঘ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কয়েকটি প্রধান জাতিসংঘ সংস্থায় যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করেছেন।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom