জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান তার অধিকার ও অবস্থান থেকে একচুলও সরে আসবে না। বরং জাতিসংঘের অধিবেশনে দেশটির অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরা হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চাপ বা শক্তি প্রয়োগ করে কোনো স্বাধীন জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
জাতিসংঘের এবারের অধিবেশনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও হরমুজ প্রণালির পরিস্থিতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবারের সাধারণ বিতর্কে পেজেশকিয়ানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন।
এদিকে সফরের সমন্বয়ের দায়িত্বে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। তিনি জাতিসংঘে ইরানি প্রতিনিধিদলের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পেজেশকিয়ানের বক্তব্য বুধবার দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে
৫ ঘন্টা আগে
ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের সামনে দুটি পথ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তিনি।বক্তব্যে ট্রাম্প ইরানের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানকে এমন পরিস্থিতির
৫ ঘন্টা আগে
ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ডাক দিয়েছে দলটি। কর্মসূচিকে ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।ইমরানের তিন বোন-আলিমা খান, উজমা খান ও নরিন...
৫ ঘন্টা আগে
শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের
জাতিসংঘের মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে শেষবারের মতো ভাষণ দিয়ে যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকটের সমাধান এবং জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাও প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে...
৫ ঘন্টা আগে
