আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে নিউইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা মেয়র মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

৭ ঘন্টা আগে


জাতিসংঘ অধিবেশনে নিউইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা মেয়র মামদানির

ছবি: সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন উপলক্ষে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে সফর করলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

মামদানি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় গণহত্যা পরিচালনার মূল কারিগর এই ইসরাইলি প্রধানমন্ত্রী। মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’

তার এই মন্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে দাবি করেছে, ‘আইসিসি একটি বেআইনি আদালত এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইলের নাগরিকদের ওপর এর কোনো এখতিয়ার নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সম্পূর্ণ ভিত্তিহীন।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। যদিও পোস্টে তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নাম সরাসরি উল্লেখ করেননি।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিউইয়র্কে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই প্রেক্ষাপটে মামদানির এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া


মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী
মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ঘটনাটিকে ‘শিক্ষার্থীদের ওপর নির্মমতা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী...

৩২ মিনিট আগে


মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিক্ষোভে নেতৃত্ব দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনারও প্রতিবাদ জানান তারা।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের...

৪৯ মিনিট আগে


দিল্লির যন্তর-মন্তরে ফের অবস্থান সিজেপির, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
দিল্লির যন্তর-মন্তরে ফের অবস্থান সিজেপির, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

একদিনের নাটকীয় সংঘর্ষের পর ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আবারও অবস্থান নিয়েছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সংগঠনটি ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।সোমবার (২০ জুলাই) দিল্লি পুলিশ যন্তর-মন্তর থেকে আন্দোলনকারীদের মঞ্চ ও তাঁবু সরিয়ে...

৫ ঘন্টা আগে


দিল্লিতে নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্টের কাছে বিক্ষোভকারীরা, দিশেহারা আইনশৃঙ্ঙলা বাহিনী
দিল্লিতে নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্টের কাছে বিক্ষোভকারীরা, দিশেহারা আইনশৃঙ্ঙলা বাহিনী

ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তর থেকে শুরু হওয়া বিক্ষোভে হাজার হাজার আন্দোলনকারী নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেলে চাপে পড়ে দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, বহুস্তরের ব্যারিকেড এবং ইন্টারনেট সেবা সীমিত করার পরও সোমবার বিক্ষোভকারীদের অগ্রযাত্রা পুরোপুরি ঠেকানো যায়নি।এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানা

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom