জাতীয় পুরস্কার প্রাপ্তির পর রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে শাহরুখ-রানি-করণ
অনলাইন ডেস্ক
ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পর বলিউড তারকা শাহরুখ খান, রানি মুখার্জি, এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর মঙ্গলবার রাতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশ নেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্তি
এই বছরই প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন অভিনেতা শাহরুখ খান। তিনি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেন। এই একই বিভাগে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য অভিনেতা বিক্রান্ত ম্যাসিও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় পুরস্কার।
করণ জোহর তাঁর ২০২৩ সালের ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা জনপ্রিয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেয়েছেন। অপরদিকে, রানি মুখার্জি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন।
এই তিন তারকা সহ অন্যান্য বলিউড শিল্পীরা ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। পুরস্কার গ্রহণের পর তাঁরা রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মিলিত হন।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১৯ মিনিট আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২৩ ঘন্টা আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৫ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৫ দিন আগে
