জাতীয় চিড়িয়াখানার খাঁচা ভেঙে বের হলো সিংহী, নিয়ন্ত্রণে আনতে হিমশিম কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে একটি সিংহী বের হয়ে গেছে। খাঁচা ভেঙে বের হলেও সিংহীটি এখনো চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিংহীটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, চিড়িয়াখানার মঠ এলাকায় থাকা একটি নারী সিংহ খাঁচা থেকে বের হয়ে পানির পাম্পের পাশে হরিণের খাঁচার সামনে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “অচেতন করার জন্য কোনো দিক থেকে তাকে নিরাপদভাবে গুলি করা যাচ্ছে না। আমরা চারদিক থেকে অবস্থান নিয়েছি। সিংহী নড়াচড়া করলেই অজ্ঞান করার চেষ্টা করা হবে।”
তিনি জানান, ঘটনাটি ঘটে বিকেল পৌনে ৫টার দিকে, যখন দর্শনার্থীরা বের হয়ে যাচ্ছিলেন। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের দ্রুত বের করে দেওয়া হয়। যেহেতু চিড়িয়াখানা বন্ধ হওয়ার সময় হয়েছিল, অনেক দর্শনার্থীই বুঝতে পারেননি কেন তাঁদের বের করে দেওয়া হচ্ছে।
চিড়িয়াখানা পরিচালক আরও জানান, সিংহীটি যে খাঁচায় ছিল সেখানে একটিই সিংহী ছিল। কীভাবে খাঁচা ভেঙে এটি বের হলো, তা তদন্তের পর জানা যাবে।
ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিংহীকে অচেতন করে পুনরায় খাঁচায় নেওয়ার প্রস্তুতি চলছে।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৩ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৮ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
১৯ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৬ দিন আগে
