আন্তর্জাতিক

জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’

আন্তর্জাতিক ডেস্ক

৫ ঘন্টা আগে


জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’

ছবি: সংগৃহীত


জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ কান্তো অঞ্চল ও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। এতে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি সরাসরি টোকিও মহানগরীর ওপর দিয়ে অথবা এর খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টায় অঞ্চলটির আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেএমএর পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। এর ফলে অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়ে পাহাড়ি ঢল ও ভূমিধসের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে টাইফুনের প্রভাবে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে খেলোয়াড় ও ঘোড়াগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।


মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানো নিয়ে বিতর্ক, জরিমানার অভিযোগ আইআইএমে
মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানো নিয়ে বিতর্ক, জরিমানার অভিযোগ আইআইএমে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশটির বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালানোর কর্মসূচি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা চলছে জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (আইআইএম)। সেখানে জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং ৫০০ রুপি জরিমানার সতর্কবার্তা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রতিষ্ঠানটির...

২৪ মিনিট আগে


রাশিয়ার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল পুতিনের দল
রাশিয়ার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল পুতিনের দল

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থিত ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রায় চূড়ান্ত ফলে দলটি ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে এবং ৪৫০ আসনের স্টেট ডুমায় ৩৫৫টি আসন নিশ্চিত করেছে। এর ফলে দলটি পার্লামেন্টে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ...

৩ ঘন্টা আগে


সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা-মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও

৪ ঘন্টা আগে


ইমরানের আরও দুই বোন ৩০ দিনের জন্য গ্রেপ্তার
ইমরানের আরও দুই বোন ৩০ দিনের জন্য গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবি এবং আগামী ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে তাঁর আরও দুই বোন—ডক্টর উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে রোববার লাহোরের ডেপুটি কমিশনারের আদেশে ইমরান খানের...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom