জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি, নাহিদকে এনসিপি নেতাদের চিঠি
অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামীসহ আট দলীয় রাজনৈতিক জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুক্ত হওয়ার সম্ভাবনার বিরুদ্ধে প্রকাশ্য আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে নেতারা জানান, জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন কোনো জোটে এনসিপির অংশগ্রহণ দলটির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করেন, এমন কোনো জোট এনসিপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও নৈতিক অবস্থানকে দুর্বল করবে।
চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর গত এক বছরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবির বিভাজনমূলক রাজনীতি, অন্যান্য দলে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির বিরুদ্ধে অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা এবং বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারে জড়িত ছিল। পাশাপাশি অনলাইন ফোর্স ব্যবহার করে এনসিপি ও তাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক অশনিসংকেত হয়ে উঠছে, যা এনসিপির রাজনৈতিক দর্শনের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক।
নেতারা জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতাবিরোধী অবস্থান, গণহত্যায় সহযোগিতা এবং সেই সময় সংঘটিত অপরাধ নিয়ে দলটির বর্তমান অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের পরিপন্থী বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট এনসিপির নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করবে এবং এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে দলের রাজনৈতিক গ্রহণযোগ্যতার ওপর।
এছাড়া নেতারা স্মরণ করিয়ে দেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তারা মন্তব্য করেন।
চিঠিতে আরও বলা হয়, জামায়াতসহ কোনো জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই এনসিপির সমর্থক কর্মী-সংগঠক এবং মধ্যপন্থী রাজনৈতিক প্রত্যাশা করা বড় একটি জনগোষ্ঠী দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের চিন্তা করছে। এই প্রবণতা অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে তার মধ্যপন্থী ও নতুন রাজনীতি প্রত্যাশী সমর্থক ভিত্তি হারাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
সবশেষে, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট ও প্রকাশ্য অবস্থান নেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অনুরোধ জানান নেতারা। চিঠিতে বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতেই রাজনৈতিক কৌশল নির্ধারিত হওয়া উচিত; কৌশলগত সুবিধার জন্য নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া অনুচিত।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, সংগঠক রফিকুল ইসলাম আইনীসহ কেন্দ্রীয় কমিটির আরও একাধিক নেতা।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৩ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৬ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৮ ঘন্টা আগে
