রাজনীতি

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : জামায়াতে আমীর

গাইবান্ধা প্রতিনিধি

৮ মাস আগে


জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : জামায়াতে আমীর

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে পালিয়ে যাননি। মুচলেকা দিয়ে বা আপস করে কেউ বিদেশে পালায়নি। যে দলের নেতারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসে, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না।

শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে অর্থের বিনিময়ে বিচার কেনা যাবে না, যেখানে ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সবার অধিকার সমান হবে।

কৃষি খাত নিয়ে তিনি বলেন, “আমরা কৃষিকে আর পুরোনো ধাঁচে চালাব না। আধুনিকায়নের মাধ্যমে উন্নত লজিস্টিক ব্যবস্থা গড়ে তুলে কৃষকের হাতে ন্যায্যমূল্য পৌঁছে দেওয়া হবে। কৃষিপণ্য উৎপাদনের পর বাজারে সঠিক দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে ফসল নষ্ট হওয়ার যে বাস্তবতা রয়েছে, তা আমরা দূর করব।”

তিনি আরও বলেন, ফসল ও সবজি সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে আধুনিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। এর ফলে সারা বছর মানুষ ন্যায্য দামে কৃষিপণ্য পাবে এবং কৃষকরাও তাদের উৎপাদনের প্রকৃত মূল্য নিশ্চিত করতে পারবেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জয়যুক্ত না হলে রংপুরের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল স্বৈরাচার হটানোর জন্য।”

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে পাঁচ বছরের সুযোগ পাবে। যারা চাঁদাবাজিতে জড়িত, তাদের কাজ দিয়ে সম্মানিত করা হবে, যেন তাদের আর চাঁদাবাজি করতে না হয়। কাউকে ভাতার লোভ দেখিয়ে ভোট চাই না, কাজ দিয়ে দেশকে বেকারমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছি।

জামায়াত আমির জানান, দলটি ক্ষমতায় এলে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই একটি জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে।

গাইবান্ধা জেলার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানে একটি ইপিজেড নির্মাণ, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, বালাশীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণ, প্রত্যেক উপজেলায় স্বাস্থ্যসেবাকেন্দ্র আধুনিকীকরণ এবং রাজধানীর মতো মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। চরাঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ করে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথাও বলেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা এবং অন্যান্য মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতারা।

জনসভা শেষে জামায়াতে ইসলামীর আমির গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৮ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৮ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom