রাজনীতি

জামায়াত জোট ১০৫ আসনে, বিএনপি জোট ১০১ আসনে এগিয়ে: প্রাক-নির্বাচনি জরিপ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


জামায়াত জোট ১০৫ আসনে, বিএনপি জোট ১০১ আসনে এগিয়ে: প্রাক-নির্বাচনি জরিপ

ছবি: সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোট ১০৫টি আসনে জয় পাবে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে বিজয়ী হবে বলে একটি প্রাক-নির্বাচনি জনমত জরিপে দেখা গেছে।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেলে এই জরিপ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি)। প্রতিষ্ঠানটির দাবি, নির্বাচনের ৩০০টি আসনে এই জরিপে ৬৩ হাজার ৬১৫ জন ভোটার অংশ নিয়েছেন, যার মধ্যে ৫৭.৫৯ শতাংশ পুরুষ ও ৪২.৪১ শতাংশ নারী।

জরিপের ফলাফলে দেখা গেছে, ভোটারদের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দেবেন ৪৪.১ শতাংশ, আর জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোট পাবেন ৪৩.৯ শতাংশ ভোট। তবে আসনভিত্তিক হিসাব অনুযায়ী জামায়াত জোট এগিয়ে রয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে, এবং অন্যান্য দলগুলো ১৯টি আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রাখে।

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি জোট এগিয়ে (৪৭%), জামায়াত জোট ৪২% এবং ৫% ভোটার সিদ্ধান্তহীন। নারীদের মধ্যে জামায়াত জোট এগিয়ে (৪৬%), বিএনপি ৪২% এবং ৭% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি।

আইআইএলডি’র শফিউল আলম জানান, “যেসব আসনে ভোট ব্যবধান ১০ শতাংশের বেশি, সেগুলোকে নিশ্চিত বিজয় হিসেবে ধরা হয়েছে। আর যেসব আসনে ব্যবধান ১০ শতাংশের নিচে, সেগুলোকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচনা করা হয়েছে।”

জরিপের তথ্য অনুযায়ী, মোট ভোটারদের ৯২.৯ শতাংশ নির্বাচনে ভোট দেবেন। ভোট না দেবেন ৪.৪ শতাংশ এবং ২.৭ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৩১ মিনিট আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১২ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১৫ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom