রাজনীতি

জামায়াত চুরি ছাড়া নির্বাচনে জিততে পারবে না: নাসের রহমান

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


জামায়াত চুরি ছাড়া নির্বাচনে জিততে পারবে না: নাসের রহমান

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে বিএনপির প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। কারণ, এই আসনের কিছু কেন্দ্রে ভোট চুরির আশঙ্কা রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “যারা চুরি ছাড়া নির্বাচনে জিততে পারে না, তারা ভোট চুরির চেষ্টা করবে-এটাই স্বাভাবিক।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর উপজেলার গোবিনবাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ধানের শীষের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, “আমি ঠিক বুঝতে পারছি না, কার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা। এতদিন ভেতরে ভেতরে ছিল, এখন মনে হচ্ছে দাঁড়িপাল্লার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা। অথচ আজকে দাঁড়িপাল্লার মালিক নিজেই বলছেন-দাঁড়িপাল্লা নেই। তাহলে তিনি কোন প্রতীকে নির্বাচন করছেন? এটি রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা।”

তিনি আরও বলেন, “যে ব্যক্তি উপজেলা নির্বাচনে তৃতীয় হয়েছেন, তাও আবার বিএনপির কিছু ভোট পেয়ে-তিনি হঠাৎ করে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ন্যূনতম রাজনৈতিক প্রস্তুতি বা যোগ্যতা তো থাকতে হয়।”

নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “বাহ্যিক প্রচারণার আর মাত্র দুই দিন বাকি। এরপর ১১ তারিখ পুরোপুরি নির্বাচনের প্রস্তুতির দিন। সেদিন কোনো প্রচারণা নয়, কেবল সংগঠিত প্রস্তুতি থাকতে হবে।”

ধানের শীষের প্রচার সামগ্রী অপসারণের অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের ব্যানার, ফেস্টুন নামিয়ে ফেলা হচ্ছে। কিন্তু এতে কি আমাদের ভোট কমে যাবে? এসব শিশুসুলভ আচরণ। আমাদের ওয়ার্ড, ইউনিয়ন ও কেন্দ্র কমিটি রয়েছে। কোনো কেন্দ্রে যদি ১০ শতাংশ ভোট অন্য মার্কায় চলে যায়, তাহলে সেই কমিটিকে জবাবদিহির মুখে পড়তে হবে।”

ভোট চুরির আশঙ্কা ঠেকাতে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের দিন কেউ রোজা রাখতে না পারলে অন্তত আপেল বা কলা খেয়ে হলেও কেন্দ্রে থাকতে হবে। আল্লাহর ওয়াস্তে, কেন্দ্র ফেলে বাড়িতে ভাত খেতে যাবেন না। প্রতিটি কেন্দ্রে সব সময় তিন-চারশ নেতাকর্মী উপস্থিত থাকতে হবে। ভেতরে পোলিং এজেন্টরা থাকবে। ভোট গণনা শেষে রেজাল্ট শিট নিয়েই কেন্দ্র ত্যাগ করবেন।”

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুন্দর বক্স, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিতসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom