জামালপুরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগ নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে জামালপুরে ঝটিকা মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জেলা শহরের চালাপাড়া পাইলিং রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন বলে জানা গেছে।
মিছিলকারীরা মশাল হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বানিয়া বাজার ব্রিজপাড় এলাকা থেকে চালাপাড়া হয়ে ফৌজদারি মোড়ের দিকে এগিয়ে যান। মিছিলের সামনে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আয়োজনে জামালপুর জেলা যুবলীগ।’
মিছিল থেকে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এর আগেও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনজন আটক, কুবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।...
১৫ মিনিট আগে
শাহজালাল মাজারের দানবাক্সে ‘খোকন মামু’কে নিয়ে চিরকুট
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময় ‘খোকন মামু’কে নিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে দানবাক্স ও ডেগগুলোর তালা খুলে চতুর্থবারের মতো টাকা...
২৫ মিনিট আগে
মিরপুরে মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে প্রায় একই সময়ে, মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর এলাকায় পৃথকভাবে বাস দুটিতে আগুন লাগে।সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।এর কয়েক মিনিট পর
১ ঘন্টা আগে
‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু এর জবাব চাই’: অপ্রতীমের মা
‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর জবাব চাই। আমি এখন কীভাবে বাঁচব?’-নিখোঁজ ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের পর এভাবেই বিলাপ করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড....
২ ঘন্টা আগে
