বানিজ্য

জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ দিন আগে


জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত


জাকাত ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

১৯৮২ সাল থেকে জাকাত ফান্ড বিভাগ

অর্থমন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরাসরি জাকাত ফান্ড বিভাগ কাজ করে আসছে। এ ছাড়া ২০২৩ সালে জাকাত আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে জাকাত ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

জাকাত বোর্ড গঠনের উদ্যোগ

কমিটির কার্যক্রম সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও দেশের শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে জাকাত ব্যবস্থার উন্নয়নে কাজ করছে কমিটি।

তিনি জানান, কমিটির সুপারিশের আলোকে জাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী জাকাত বিভাগের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে আধুনিকীকরণ ও সংস্কারের কাজ চলছে।

অর্থমন্ত্রী বলেন, জাকাত ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার পাশাপাশি এর আওতা ও কার্যক্রমকে কার্যকর করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

দেশি-বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগ

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশি ও বিদেশি বিভিন্ন উৎস থেকে জাকাত সংগ্রহের প্রক্রিয়া সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাকাত ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি জাকাতের অর্থ যথাযথভাবে ব্যবহারের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাকাত প্রদানে কর রেয়াতের ব্যবস্থা

অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতায় জাকাত ফান্ডে জাকাত প্রদানের রশিদ আয়কর রিটার্নের সঙ্গে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু রাখা হয়েছে।

তিনি বলেন, জাকাত ব্যবস্থাকে আধুনিক, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়
সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়

দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।একই সঙ্গে নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়নবিষয়ক চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের...

৪ ঘন্টা আগে


দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায় দাঁড়িয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।ঋণের বোঝা কমাতে...

১ দিন আগে


আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত
আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত নিতে পারবেন। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমানতকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে।গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে টাকা ফেরতের আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর...

১ দিন আগে


বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি

অর্থের অভাবে দেশের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। এর ফলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি কাটাতে প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইজেডএবি)। চাহিদা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় পরে তহবিলের আকার...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom