দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায় দাঁড়িয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
ঋণের বোঝা কমাতে রাজস্ব বাড়ানোর উদ্যোগ
অর্থমন্ত্রী বলেন, জনগণের ওপর ঋণের চাপ কমাতে সরকার রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দিচ্ছে।
এ লক্ষ্যে কর ও কর-বহির্ভূত রাজস্ব আদায় বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের নিজস্ব আয় বাড়িয়ে ঋণের প্রয়োজন কমানোর পরিকল্পনা রয়েছে।
অপ্রয়োজনীয় সরকারি ব্যয় নিয়ন্ত্রণ
সরকারি ব্যয় কমিয়ে আনার ওপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের অর্থের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি সরকারি ঋণের সুদের হার এবং পুনঃঅর্থায়নের ঝুঁকি কমাতে ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগও নেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ ঋণের বাজার সংস্কার
অর্থমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ ঋণের বাজার আরও উন্নত করার পাশাপাশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে সরকারি ঋণ ব্যবস্থাপনায় ভারসাম্য তৈরি হবে এবং তুলনামূলক বেশি সুদের ঋণের ওপর নির্ভরতা কমবে।
সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ নেওয়া নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হার বাজার পরিস্থিতি ও প্রচলিত সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা
অর্থমন্ত্রী বলেন, অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ ঠেকাতে প্রতিবছরের জন্য আলাদা ঋণ গ্রহণ পরিকল্পনা করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী ঋণ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব পদক্ষেপের মাধ্যমে সরকারের সুদ ব্যয় নিয়ন্ত্রণে রাখা, উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরতা কমানো এবং সামগ্রিক ঋণ ব্যবস্থাপনায় ভারসাম্য আনার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত নিতে পারবেন। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমানতকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে।গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে টাকা ফেরতের আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর...
৫ ঘন্টা আগে
জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী
জাকাত ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে...
২১ ঘন্টা আগে
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি
অর্থের অভাবে দেশের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। এর ফলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি কাটাতে প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইজেডএবি)। চাহিদা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় পরে তহবিলের আকার...
১ দিন আগে
সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা
গ্যাসের সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) নতুন...
৪ দিন আগে
