বানিজ্য

সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

ছবি: সংগৃহীত


গ্যাসের সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি নির্ধারিত অন্যান্য সিলিন্ডারের দাম হলো-সাড়ে ৫ কেজি ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৯৪৫ টাকা।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে বিইআরসি।

এদিকে একই দিনে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা সমন্বয়ের অনুমতি দেওয়া হয়েছে। ফলে এলপিজির দাম কমলেও ভোজ্যতেলের বাজারে নতুন করে দাম বাড়ার সিদ্ধান্ত এসেছে।


লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এর আগে দাম ছিল ১৯৯ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার

১ দিন আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে টাকা তুলতে আবেদন ১৮ হাজার আমানতকারীর
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে টাকা তুলতে আবেদন ১৮ হাজার আমানতকারীর

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭...

১ দিন আগে


৭ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা
৭ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ব্যক্তিগত হিসাবধারীদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গ্রাহকেরা এখন আমানতের মূল টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন।মঙ্গলবার থেকে ব্যাংকটির শাখা ও উপশাখাগুলোতে আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করার কথা

১ দিন আগে


নতুন পে-স্কেলের সুযোগে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের
নতুন পে-স্কেলের সুযোগে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।এফবিসিসিআই বলেছে, বাজারে নিত্যপণ্যের দাম এমনিতেই বেশি। এর মধ্যে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়তি মুনাফা করা বা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হলে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom