রাজনীতি

তদবির নয়, মেধার ভিত্তিতেই চাকরি: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


তদবির নয়, মেধার ভিত্তিতেই চাকরি: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বর্তমান সরকার মেধাভিত্তিক প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করছে। এখন আর তদবির করে চাকরি পাওয়ার সুযোগ নেই। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরি হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চাকরিপ্রার্থীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, তদবির করে চাকরি পাওয়ার সুযোগ এখন আর নেই। যার মেধা আছে, সেই চাকরি পাবে। আমরা ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এর মূল লক্ষ্যই ছিল একটি মেধাবী প্রশাসন গঠন এবং কোটাবৈষম্য দূর করা। আজকের বাংলাদেশে চাকরিতে কোনো বৈষম্য হচ্ছে না।’

এর আগে ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন রাশেদ খাঁন। প্রায় সাড়ে সাত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে ডাকসুর জিএস হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আগের ঘোষিত বিজয়ী প্রার্থী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসুর জিএস হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে রাশেদ খাঁন বলেন, ‘অন্যায় করে কেউ যে পার পায় না, সেটা শেখ হাসিনা থেকে শুরু করে গোলাম রাব্বানীরা আজ টের পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ডাকসুর জিএস হিসেবে ঘোষণা করে ন্যায়বিচারের নজির স্থাপন করেছে।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। রাশেদ খাঁন বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন আর গণরুম বা গেস্টরুম নেই। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং শিক্ষকদের সম্মান করতে হবে।

কোনো মহল যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি |


মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না: শফিকুর রহমান
মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না: শফিকুর রহমান

মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে-এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জামায়াত আমির বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঁজা এগুলো

২০ মিনিট আগে


স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।সারজিস আলম বলেন, স্থানীয়

৪ ঘন্টা আগে


বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি শফিকুর রহমানের
বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি শফিকুর রহমানের

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জনকারী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বমঞ্চে যারা বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করছেন, তাদের সম্মানিত করা হলে দেশও সম্মানিত হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক...

৪ ঘন্টা আগে


বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন
বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।আখতার হোসেন অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ করা হচ্ছে। ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom