শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষের পথে

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষের পথে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন চলছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা রোববার (৭ ডিসেম্বর) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীরা ছবি, স্বাক্ষর ও প্রশ্নপত্রের ভাষা পরিবর্তন সংক্রান্ত নির্দেশনাও সেখানে দেখতে পারবেন।

ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ইউনিটভিত্তিক:

  • A, B, C, D ইউনিট: ৮০০ টাকা
  • E ইউনিট: ৭০০ টাকা
  • C1 ও আইবিএ-জেইউ ইউনিট: ৬০০ টাকা
    অতিরিক্ত ১.২ শতাংশ সার্ভিস চার্জও দিতে হবে। অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ (শুক্র ও শনিবার ব্যতীত)। চূড়ান্ত সময়সূচি এবং সিটপ্ল্যান ju-admission.org ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।

যোগ্যতা:

  • ২০২২ বা তার পরবর্তী সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ বিবেচনা করা হবে।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর:

  • এমসিকিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, OMR শিটে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কেটে নেওয়া হবে।
  • সব ইউনিটে ৮০ নম্বরের পরীক্ষা, সময় ৫৫ মিনিট (OMR পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট)।
  • পাস নম্বর: ন্যূনতম ৩৬ নম্বর (৪৫%)।

বিভিন্ন ইউনিটের নম্বর বণ্টন:

  • A ইউনিট: বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থ ২২, রসায়ন ২২, ICT ৮
  • B ইউনিট: বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫, যৌক্তিক বিশ্লেষণ ৫
  • C ইউনিট: বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ও অন্যান্য ৪০
  • C1 ইউনিট: বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ২০, অন্যান্য ৪০
  • D ইউনিট: বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪, জীববিজ্ঞান ৪৪
  • E ইউনিট: ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাব ২০, ব্যবস্থাপনা ২০; বিজ্ঞান/মানবিক শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত/Analytical ২০, সাধারণ জ্ঞান ২০
  • আইবিএ-জেইউ: বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical aptitude & IQ ৩০, সাম্প্রতিক/বিশ্লেষণমূলক ১৫

ছবি, স্বাক্ষর ও প্রশ্নপত্রের ভাষা পরিবর্তনের জন্য ১৩ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য। প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিশেষ সহায়তার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানের মাধ্যমে আবেদন করতে পারবেন।


জানুয়ারির সম্ভাব্য ঢাবি সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জানুয়ারির সম্ভাব্য ঢাবি সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্ভাব্য সমাবর্তন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেছেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান, বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার (২০...

১ দিন আগে


বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত
বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত পরীক্ষা শুরু হবে।সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত এইচএসসি...

১ দিন আগে


৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ
৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ

দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে প্রধান শিক্ষক নিয়োগের পর সহকারী শিক্ষকদের যেসব পদ শূন্য হবে, সেসব পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ১৪ হাজারের...

২ দিন আগে


ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom