আন্তর্জাতিক

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায়

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায়

ছবি: সংগৃহীত


ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে নিক্ষেপ করা হয়েছে। হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালানো হয়। এ সময় দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেবা এবং ইসরাইলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশপাশে অন্তত তিন দফা সাইরেন বেজে ওঠে, যা সম্ভাব্য হামলার সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয়।

২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণে থাকা ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সংঘাতে এতদিন তারা সরাসরি অংশ না নিলেও সর্বশেষ এই হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৩ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৪ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৪ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom