ইয়েমেন থেকে হুথিদের হামলা, ‘দৃঢ় জবাবের’ হুঁশিয়ারি সৌদি জোটের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, খামিস মুশাইত, আবহা ও তাইফে হুথিদের হামলায় ১৩ জন আহত হয়েছেন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোটের যৌথ বাহিনী এসব হামলার জবাব দায়িত্বশীল ও কঠোরভাবে দেবে।
এদিকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে সংঘাতের কারণে অন্তত ১৮ হাজার পরিবার বা প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ওসিএইচএ বলছে, সংঘাতের কারণে মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং আগে থেকেই চাপের মধ্যে থাকা মানবিক সহায়তা কার্যক্রমের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
অন্যদিকে, সোমবার রাতে হুথিরা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের লাহিজ, তাইজ, আল-জাওফ, মারিব ও হাজ্জাহ প্রদেশে সৌদি আরব ৫৪টি বিমান হামলা চালিয়েছে।
হুথিদের দাবি, তাইজ প্রদেশের খাদির জেলার একটি সরকারি কমপ্লেক্সেও সৌদি বিমান হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি ঘাঁটি থেকে পরিচালিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান এসব হামলায় অংশ নেয়। এসব হামলার জবাবে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী।
ফলে সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ইয়েমেন ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু
সরকারি বিজ্ঞপ্তিতে বুশরা বানুর বদলিকে ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা প্রকাশ করেন আইপিএস বুশরা বানু।...
১৯ ঘন্টা আগে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩ হাজার ৩৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ব্যবহারের পেছনেই খরচ হয়েছে প্রায় ২ হাজার ২৩০ কোটি ডলার।পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ২৮ ফেব্রুয়ারি ইরানের...
১৯ ঘন্টা আগে
ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম
দানা জুদেহ নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি দেমন কারাগারে আটক রয়েছেন।মঙ্গলবার তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি নবায়ন করা হলে তার মুক্তি আবারও অনিশ্চিত হয়ে পড়তে...
১৯ ঘন্টা আগে
গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের
পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। গবেষকদের দাবি, নতুন আবিষ্কৃত এলাকায় স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ...
২১ ঘন্টা আগে
