‘ইয়া রাসুলাল্লাহ, আপনাকে ভালো না বেসে কি থাকা যায়?’
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ইয়া মুহাম্মদ (সা.)
বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে।’
মহানবী (সা.)-এর উম্মতের প্রতি গভীর মমতা ও ভালোবাসার কথা স্মরণ করে আজহারী আরও লেখেন, ‘অশ্রুসিক্ত নয়নে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে ভাই বলে সম্বোধন করেছিলেন। কেয়ামতের ভয়াবহ দিনে উম্মতের জন্য তিনি পেরেশান হয়ে ‘উম্মাতি, উম্মাতি’ বলে কাঁদবেন।’
তিনি আরও উল্লেখ করেন, মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে মহানবী (সা.) উম্মতের মুক্তির জন্য আকুতি জানাবেন। এমন ভালোবাসা ও মমতার কথা স্মরণ করে আবেগ প্রকাশ করে আজহারী প্রশ্ন রাখেন, ‘কী করে আপনাকে ভালো না বাসি, ইয়া রাসুলাল্লাহ?’
পোস্টের শেষাংশে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম নিবেদন করেন তিনি—‘সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও উম্মতের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা তুলে ধরা এই আবেগঘন পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।a
জুমার দিনে যে ১০ আমল করবেন
ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। মুসলমানদের জন্য এটি সাপ্তাহিক ঈদের দিন হিসেবে পরিচিত। এ দিনে নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। তাই শুধু জুমার নামাজ আদায় নয়, বিশেষ কিছু আমলের মাধ্যমে দিনটি কাটানো উত্তম।মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন—يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا...
২ ঘন্টা আগে
শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না: আব্দুল মালেক
বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেছেন, কোরআন ও হাদিসবিরোধী কোনো আইন সংবিধানে থাকলে তা সংশোধন বা বাতিল করতে হবে। শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না।বুধবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন। মহানবী হযরত মুহাম্মদ...
১ দিন আগে
মহানবী (সা.)-এর জীবনে ক্ষমা ও উদারতার অনন্য দৃষ্টান্ত
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ক্ষমা, দয়া, সহনশীলতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত। যারা তাঁর সঙ্গে অন্যায় করেছে, নির্যাতন করেছে কিংবা শত্রুতা পোষণ করেছে, তাদের অনেককেই তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেছেন। তাঁর জীবনের এসব ঘটনা আজও মানবতার জন্য শান্তি, সহনশীলতা ও ক্ষমার গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।তায়েফে ইসলামের দাওয়াত দিতে গিয়ে...
১ দিন আগে
ঈদে মিলাদুন্নবী: ইসলামে এর অবস্থান কী? কোরআন-হাদিস ও আলেমদের মতভেদ
মিলাদুন্নবী’ বলতে কী বোঝায়?‘মিলাদ’ অর্থ জন্ম। মিলাদুন্নবী বলতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মকে স্মরণ করাকে বোঝানো হয়। সাধারণত রবিউল আউয়াল মাসে বিভিন্ন স্থানে তাঁর জীবন, চরিত্র, সুন্নাহ ও সীরাত নিয়ে আলোচনা করা হয়।তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—রাসুলুল্লাহ (সা.)-এর জন্মের নির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিকভাবে মতভেদ আছে। ১২ রবিউল আউয়াল বহুল প্রচলিত...
৪ দিন আগে
