ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি চেয়ে হাইকোর্টের রুল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার আওতায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত স্নাতক ডিগ্রি নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান এ রিট আবেদন দায়ের করেন।
রুল জারির বিষয়টি নিশ্চিত করে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাম আদালত পরিচালনার দায়িত্বও রয়েছে।
তিনি বলেন, গ্রাম আদালতে নির্দিষ্ট অর্থমূল্যের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির ক্ষমতা চেয়ারম্যানের রয়েছে। অথচ একই ধরনের বিচারিক দায়িত্ব পালনকারী বিচার বিভাগীয় কর্মকর্তাদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তার ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত না থাকায় ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য অন্তত স্নাতক ডিগ্রিকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারণের আবেদন জানানো হয়েছে।
হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিন পেয়েছেন।বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের
৯ ঘন্টা আগে
প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে আর বাধা নেই
রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত জামিন আবেদন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর...
১ দিন আগে
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে অভিযানকে কেন্দ্র করে কথিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদনটি প্রসিকিউশনের...
৩ দিন আগে
শেখ হাসিনার দেশত্যাগ ঘিরে নতুন মামলা প্রস্তুতির দাবি, ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে একাধিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার ছোট বোন শেখ রেহানাকেও আসামি করা হতে পারে। অভিযোগ, তারা নির্ধারিত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করেই...
৩ দিন আগে
