আন্তর্জাতিক

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদনে আপাতত রাজি নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদনে আপাতত রাজি নন ট্রাম্প

ছবি: সংগৃহীত


ইউক্রেনের ভেতরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম উৎপাদনের প্রস্তাব থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে প্রথমে ইতিবাচক অবস্থান নিলেও পরে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তিনি সেই অবস্থান পরিবর্তন করেন।

জুলাইয়ের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চান। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প নীতিগতভাবে এতে সম্মতি দিয়েছিলেন বলে জানা যায়।

তবে গত সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত আরেক বৈঠকে ট্রাম্প ওই প্রতিশ্রুতি থেকে সরে আসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পাশাপাশি টমাহক ক্ষেপণাস্ত্রও চেয়েছেন। এর মধ্যে প্যাট্রিয়ট প্রতিরক্ষামূলক এবং টমাহক আক্রমণাত্মক সক্ষমতার অস্ত্র।

তিনি বলেন, “মাঝে মাঝে আমাদের সবাইকেই অনেক বেশি সতর্ক ও বিচক্ষণ হতে হয়। উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত সংবেদনশীল বিষয়। আন্তর্জাতিক রাজনীতিতে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে একসময় মিত্র হিসেবে বিবেচিত পক্ষ পরবর্তীতে ভিন্ন অবস্থান নিয়েছে।”

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার দূর, মাঝারি ও স্বল্পপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেন বর্তমানে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

বিশেষজ্ঞদের মতে, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহতে প্যাট্রিয়ট ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা প্রযুক্তিগুলোর একটি। তবে এ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পিএসি-৩ (PAC-3) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে প্রায়ই ভুগছে ইউক্রেন।

এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই দেশটির সরকার অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট সিস্টেম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি এবং প্রযুক্তিগত সহযোগিতা চেয়ে আসছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে গেলেও উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে ওয়াশিংটন সতর্ক অবস্থান বজায় রেখেছে।


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

২৩ ঘন্টা আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

২৩ ঘন্টা আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কার্যকর অগ্রগতি ছাড়া এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।সাম্প্রতিক এই অবস্থান সামনে আসার পর বিভিন্ন মহলে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom