আন্তর্জাতিক

ইথানল নীতি ঘিরে ভারতে আলোচনায় ‘ই-২০ জনতা পার্টি’, বিশুদ্ধ পেট্রলের বিকল্প রাখার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


ইথানল নীতি ঘিরে ভারতে আলোচনায় ‘ই-২০ জনতা পার্টি’, বিশুদ্ধ পেট্রলের বিকল্প রাখার দাবি

ছবি: সংগৃহীত


ভারতে ইথানল-মিশ্রিত পেট্রল (ই-২০) নিয়ে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনায় এসেছে নতুন সংগঠন ই-২০ জনতা পার্টি (ইজেপি)। মিম, ব্যঙ্গাত্মক প্রচারণা ও অনলাইন ক্যাম্পেইনকে হাতিয়ার করে গড়ে ওঠা এই সংগঠনটি ইথানল নীতিতে অধিক স্বচ্ছতা, ভোক্তার পছন্দের স্বাধীনতা এবং ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল সরবরাহের দাবি জানিয়েছে।

সম্প্রতি আলোচনায় আসা ‘ককরোচ জনতা পার্টি’র আদলে নিজেদের প্রতীক হিসেবে ‘কাঁকড়া’ বেছে নিয়েছে সংগঠনটি। তাদের ভাষ্য, অবিচারের বিরুদ্ধে কাঁকড়ার মতো সর্বত্র ছড়িয়ে পড়বে তাদের আন্দোলন। গত ২৬ জুলাই এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত একাধিক পোস্টে সংগঠনটি কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ীর পদত্যাগও দাবি করে।

ইজেপি জানিয়েছে, তারা ইথানল মিশ্রণের সম্পূর্ণ বিরোধিতা করছে না এবং কোনো ধরনের ভর্তুকিও দাবি করছে না। তবে প্রতিটি জ্বালানিতে কত শতাংশ ইথানল বা অন্য উপাদান রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা, ভোক্তাদের জন্য ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রলের বিকল্প রাখা এবং জ্বালানি নীতিতে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি আরও দাবি করেছে, বিভিন্ন ধরনের জ্বালানির খরচ, সুবিধা ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে সরকারকে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি ইথানল-মিশ্রিত জ্বালানির কারণে মাইলেজ, ইঞ্জিনের কর্মক্ষমতা, দূষণ এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ গবেষণা পরিচালনারও দাবি জানানো হয়েছে।

রোববার ভোরে প্রকাশ্যে আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত অনুসারী বাড়তে থাকে সংগঠনটির। কয়েক ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। এক্সে অনুসারীর সংখ্যাও প্রায় ৩৫ হাজারে পৌঁছায়। তবে সংগঠনটির নেতৃত্বে কারা রয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। স্বেচ্ছাসেবক ও মুখপাত্র নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ইজেপির এক্স অ্যাকাউন্টটি ২০২১ সালের ডিসেম্বরে খোলা হলেও এর নাম ৫১ বার পরিবর্তন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা বা মূল উদ্যোক্তাদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

ভারতে ইথানল-মিশ্রিত পেট্রল নিয়ে বিতর্ক গত কয়েক মাসে আরও তীব্র হয়েছে। অনেক গাড়িচালক ও মালিকের অভিযোগ, ই-২০ ব্যবহারে গাড়ির মাইলেজ কমছে, ইঞ্জিনের কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের একাংশও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দুই সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রণালয় স্বীকার করে, ই-২০ জ্বালানি ব্যবহারে কিছু গাড়ির ক্ষেত্রে মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে তারা জানায়, পেট্রলে ইথানল মেশানোর অর্থ এই নয় যে জ্বালানির দামও কমবে।

তবে সরকারের দাবি, ই-২০ নীতির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকদের আয় বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। সরকার আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই ভারত ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

অন্যদিকে বিরোধী দলগুলোর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর পরিবারের ইথানল-সংশ্লিষ্ট ব্যবসায়িক স্বার্থ থাকায় তিনি এই নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। বিষয়টি সংসদে তোলার ঘোষণা দিয়েছে বিরোধীরা।

ইজেপির আবির্ভাবের পাশাপাশি একই দাবিতে একটি নাগরিক সংগঠন আগামী ৩১ জুলাই দিল্লিতে ‘গাড়ি মিছিল, গান্ধী মিছিল’-এর ডাক দিয়েছে। এছাড়া দিল্লির ট্যাক্সি ও পর্যটন পরিবহন সংগঠন ৪ আগস্ট ‘সংসদ চলো’ কর্মসূচি ঘোষণা করেছে। তাদের প্রশ্ন, যখন ভোক্তারা পূর্ণমূল্যে পেট্রল কিনছেন, তখন বাধ্যতামূলকভাবে ইথানল-মিশ্রিত জ্বালানি কেন সরবরাহ করা হচ্ছে।

ভারতে বিশুদ্ধ পেট্রলের পরিবর্তে ২০ শতাংশ ইথানল-মিশ্রিত পেট্রল বাধ্যতামূলকভাবে সরবরাহের সিদ্ধান্তের পর থেকেই এ নীতি নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাইলেজ কমে যাওয়া, পুরোনো গাড়ির ইঞ্জিনের সম্ভাব্য ক্ষতি, ভোক্তার বিকল্পের অভাব এবং বিশুদ্ধ পেট্রলের সমমূল্যে ই-২০ বিক্রির বিষয়টি।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৬ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৭ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৮ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom