ইসরায়েলবিরোধী ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গঠনের আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (৮ আগস্ট) তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড ও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৪৭-৪৮ সালের দিকে একটি রাষ্ট্রের জন্ম হয়, যার পেছনে বেলফোর ঘোষণার ভূমিকা ছিল। সেই সময় থেকেই সংঘাত অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে কোনো দ্বিমতের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এ সংঘাতের অবসান হবে না।
ইসরায়েলের নীতির সমালোচনা করে খাজা আসিফ দাবি করেন, দেশটির ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র’ ক্ষমতায় থাকা ব্যক্তির পরিবর্তনের সঙ্গে বদলাবে না। তার ভাষ্য, ইসরায়েল সব সময় এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা করবে।
সাক্ষাৎকারে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান।
সূত্র: মিডল ইস্ট আই
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মানতে হবে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে কি না, তা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সংগঠনটি।শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবির বক্তব্য তুলে ধরা
১৬ ঘন্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ বাড়ালে বিপরীত ফল হতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র করলে তা কাঙ্ক্ষিত ফলের বদলে উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে ট্রাম্প প্রশাসনকে গোপনে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তাঁর মতে, কেবল বিমান হামলা চালিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব নাও হতে পারে।শনিবার (৮ আগস্ট)...
১ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং ইরানের সম্ভাব্য নতুন পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ২৪ ডলারে পৌঁছায়। একই...
১ দিন আগে
'জেন জি রাষ্ট্রবিরোধী নয়', আরএসএস প্রধানের বার্তা মোদি: সিজেপি প্রধান অভিজিৎ দীপকে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি একই অবস্থান অনুসরণের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত...
১ দিন আগে
