ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
দানা জুদেহ নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি দেমন কারাগারে আটক রয়েছেন।
মঙ্গলবার তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি নবায়ন করা হলে তার মুক্তি আবারও অনিশ্চিত হয়ে পড়তে পারে।
জুদেহর পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে গ্রেপ্তার, প্রশাসনিকভাবে আটক রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার ঘটনায় তিনি ও তার নবজাতক গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছেন। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের লঙ্ঘন।
সন্তান প্রসবের ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষ ও কারা প্রশাসনকে দায়ী করেছে জুদেহর পরিবার ও অধিকারকর্মীরা। বিশেষ করে গর্ভবতী বন্দিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে দেমন কারাগারে প্রায় ৮৮ জন ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। তাদের অভিযোগ, বন্দিদের কঠিন ও অমানবিক পরিস্থিতিতে রাখা হচ্ছে। চিকিৎসায় অবহেলা, পর্যাপ্ত খাবারের অভাব, দমন-পীড়ন, মৌলিক অধিকার ও ধর্মীয় অনুশীলনে বাধা, একাকী বন্দিত্ব এবং দৈনন্দিন জীবনে নানা ধরনের বিধিনিষেধের অভিযোগও রয়েছে।
ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দিদের বিষয়ক কমিশন নারী বন্দিদের নিরাপত্তার জন্য ইসরাইলি কর্তৃপক্ষকে দায়ী করেছে। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ, অপ্রাপ্তবয়স্ক, বয়স্ক ও প্রতিবন্ধী বন্দিদের পরিস্থিতির প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে কারাগারগুলোতে বন্দিদের পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইসরাইলি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগেরও দাবি জানিয়েছে কমিশন।
সূত্র: মিডলইস্ট মনিটর
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু
সরকারি বিজ্ঞপ্তিতে বুশরা বানুর বদলিকে ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা প্রকাশ করেন আইপিএস বুশরা বানু।...
৫ ঘন্টা আগে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩ হাজার ৩৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ব্যবহারের পেছনেই খরচ হয়েছে প্রায় ২ হাজার ২৩০ কোটি ডলার।পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ২৮ ফেব্রুয়ারি ইরানের...
৬ ঘন্টা আগে
গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের
পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। গবেষকদের দাবি, নতুন আবিষ্কৃত এলাকায় স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ...
৮ ঘন্টা আগে
সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র...
১ দিন আগে
