আইন-আদালত

ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ছবি: সংগৃহীত


দুর্নীতি, প্রতারণা, প্রভাব খাটিয়ে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। এ মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান শাখার সিনিয়র অফিসার মো. আবদুচ ছামাদ। তিনি ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সোমবার মামলার বাদী আবদুচ ছামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির তদন্ত চলমান রয়েছে। সর্বশেষ গত ২৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও দুদক প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর আগামী ১১ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন বলে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন।

এজাহারে রাষ্ট্রপতির পরিচয়

মামলার এজাহারে ১২ নম্বর আসামি হিসেবে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক মো. শাহাবুদ্দিন’-এর নাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে এস আলম ও আবদুল ওয়াহেদের যোগসাজশে নির্বাচিত পরিচালক হিসেবে বর্ণনা করা হয়েছে।

মামলা দায়েরের পর এজাহারে উল্লেখিত ‘মো. শাহাবুদ্দিন’ পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) কি না, তা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়। তবে মামলার বাদী আবদুচ ছামাদ দাবি করেছেন, এজাহারে উল্লেখিত ব্যক্তি পদত্যাগী রাষ্ট্রপতিই।

অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বলেন, তিনি ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে মামলা দাখিল করেছেন। এজাহারে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে তিনি আলাদাভাবে নিশ্চিত নন এবং ব্যাংক কর্তৃপক্ষ যে তালিকা দিয়েছে, সে অনুযায়ী মামলাটি দাখিল করা হয়েছে।

যাদের বিরুদ্ধে মামলা

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ, চেয়ারম্যান মিরফাত আরা বেগম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), ইসলামী ব্যাংকের একাধিক বর্তমান ও সাবেক পরিচালক এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি।

মামলার অভিযোগ

এজাহারে বলা হয়েছে, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৯৩টি শেয়ার অধিগ্রহণ করে, যার মূল্য প্রায় ২৫১ কোটি টাকা এবং যা ব্যাংকটির মোট শেয়ারের ৪.৮১৬০ শতাংশ।

অভিযোগে উল্লেখ করা হয়, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা হলেও পরিশোধিত মূলধন ছিল মাত্র ৮ লাখ টাকা। এত কম পরিশোধিত মূলধনের একটি প্রতিষ্ঠানের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ তাদের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এজাহারে আরও বলা হয়েছে, পরিকল্পিতভাবে, পারস্পরিক যোগসাজশে এবং একই অভিপ্রায়ে জনগণের অর্থের অপব্যবহার করে এই শেয়ার লেনদেন সম্পন্ন করা হয়েছে।

২৪ কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রণের অভিযোগ

মামলায় দাবি করা হয়েছে, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোট ৮১.৯২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করা হয়। শেয়ার ক্রয় ও বিক্রয়ের তারিখ বিশ্লেষণে দেখা গেছে, উভয় পক্ষের ক্ষেত্রে একই দিনে লেনদেন সম্পন্ন হয়েছে, যা পূর্বপরিকল্পিত ব্যবস্থাপনার ইঙ্গিত বহন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এস আলম গ্রুপ, সংশ্লিষ্ট কোম্পানিগুলো এবং তাদের মনোনীত পরিচালকেরা সম্মিলিতভাবে ব্যাংকটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং ক্ষমতার অপব্যবহার, স্বার্থসংশ্লিষ্ট লেনদেন ও বিনিয়োগের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ফৌজদারি বিশ্বাসভঙ্গ করেছেন।

তদন্ত চলমান

মামলা দায়েরের পর আদালত পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়া অন্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তদন্ত শেষে দুদকের প্রতিবেদন এবং পরবর্তী বিচারিক কার্যক্রমের মাধ্যমে বিষয়টির আইনগত নিষ্পত্তি হবে।


এনআরবি ব্যাংকের ঋণ খেলাপির দুই মামলায় সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
এনআরবি ব্যাংকের ঋণ খেলাপির দুই মামলায় সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

এনআরবি ব্যাংকের ঋণ খেলাপির দুই মামলায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট কেলেঙ্কারির ঘটনায় আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলাগুলো করা হয়েছিল।সোমবার (২৭ জুলাই) ঢাকার অর্থঋণ-৪ আদালতের বিচারক মো....

১১ ঘন্টা আগে


শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে, গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে, গ্রেপ্তারি পরোয়ানা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।সোমবার...

১২ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত অভিযোগে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত অভিযোগে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগ এনে ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।রোববার (২৬ জুলাই) রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগপত্রটি জমা দেন।অভিযোগপত্র গ্রহণের পর...

১ দিন আগে


শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর
শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক বিষয়টি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom