ইসলামের প্রথম বিজয়, ঐতিহাসিক বদর দিবস আজ
অনলাইন ডেস্ক
ইতিহাস কেবল অতীতের গল্প নয়; বরং ভবিষ্যতের জন্য শিক্ষার আয়না। সে আয়নায় ধুলা জমলে জাতি নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। মুসলিম উম্মাহর গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায় হলো গাজওয়ায়ে বদর। এ যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না; বরং এটি ছিল ঈমান, নেতৃত্ব ও তাওয়াক্কুলের এক ঐতিহাসিক পরীক্ষা।
নবুয়তের সূচনালগ্নে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াত মক্কার কুরাইশ নেতারা সহজভাবে গ্রহণ করেনি। যিনি এক সময় ‘আল-আমিন’ নামে পরিচিত ছিলেন, ইসলাম প্রচারের কারণে তিনি দ্রুত বিরোধিতার লক্ষ্যবস্তুতে পরিণত হন।
মক্কায় ১৩ বছরের দাওয়াতি জীবনে মুসলমানদের ওপর নেমে আসে নানা নির্যাতন ও ষড়যন্ত্র। পরিস্থিতি চরম আকার ধারণ করলে আল্লাহর নির্দেশে মহানবী (সা.) ইয়াসরিবে (বর্তমান মদিনা) হিজরত করেন।
মদিনায় গিয়ে তিনি একটি সুসংগঠিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। মসজিদে নববী প্রতিষ্ঠার মাধ্যমে ইবাদত, শিক্ষা ও প্রশাসনের কেন্দ্র গড়ে তোলেন। একই সঙ্গে প্রণয়ন করেন ‘মদিনা সনদ’, যাকে ইতিহাসের প্রথম লিখিত সংবিধান হিসেবে অভিহিত করা হয়। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সামাজিক সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
অন্যদিকে কুরাইশরা হিজরতের পরও তাদের শত্রুতা অব্যাহত রাখে। তারা বিপুল পুঁজি বিনিয়োগ করে বাণিজ্য কাফেলা পাঠাতে থাকে এবং সে অর্থের জোরে মদিনা আক্রমণের পরিকল্পনা করতে থাকে, যেন মহানবী (সা.) ও তাঁর সঙ্গীদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায়।
বদর যুদ্ধের সূচনা
হিজরি দ্বিতীয় সনের রজব মাসে ‘নাখলা’ অঞ্চলে একটি খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে, যা কুরাইশদের প্রতিশোধস্পৃহা আরও উসকে দেয়। পরবর্তীতে সিরিয়া থেকে ফেরত আসা একটি বাণিজ্য কাফেলাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছে। মক্কার মুশরিকরা গুজব ছড়িয়ে দেয়-মুসলমানরা ওই কাফেলায় হামলা করেছে।
এ প্রেক্ষাপটে মক্কার কুরাইশরা প্রায় এক হাজার সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। অন্যদিকে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের ছিল মাত্র দুটি ঘোড়া ও ৭০টি উট। বিপরীতে কুরাইশদের ছিল প্রায় ১০০ ঘোড়া, ৬০০ লৌহবর্ম এবং বিপুল সামরিক সরঞ্জাম।
যুদ্ধ মুসলমানদের কাম্য ছিল না; কিন্তু পরিস্থিতি একে অনিবার্য করে তোলে। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান, মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর উপত্যকায় ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে ‘Battle of Badr’ নামে পরিচিত।
যুদ্ধের প্রাক্কালে রাসুলুল্লাহ (সা.) আন্তরিকভাবে দোয়া করেন-
“হে আল্লাহ! যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না।” (আল-বিদায়া ওয়ান নিহায়া)
যুদ্ধের ফলাফল
ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর প্রার্থনা ও মুসলিম বাহিনীর সহায়তায় আল্লাহতায়ালা এক হাজার ফেরেশতা প্রেরণ করেন। যুদ্ধের ময়দানে আবু জাহেল, ওতবা ও শাইবার মতো কুরাইশদের প্রভাবশালী নেতারা একে একে নিহত হতে থাকলে মুশরিক বাহিনী ভীত ও বিশৃঙ্খল হয়ে পড়ে এবং পরাজয় মেনে পালিয়ে যায়।
এই যুদ্ধে মুসলমানদের ১৪ জন সাহাবি শাহাদতবরণ করেন। অপরদিকে কুরাইশদের ৭০ জন নিহত ও ৭০ জন বন্দি হয়।
সামরিক সাফল্য: তুলনামূলক দুর্বল একটি বাহিনী শক্তিশালী অস্ত্রসজ্জিত বাহিনীর ওপর ঐতিহাসিক বিজয় অর্জন করে।
রাজনৈতিক বৈধতা: মদিনা রাষ্ট্রের অবস্থান সুদৃঢ় হয় এবং বহির্বিশ্বে এর শক্তিমত্তা ও প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
অর্থনৈতিক প্রভাব: কুরাইশদের বাণিজ্যিক প্রাধান্যে বড় ধাক্কা লাগে।
মনস্তাত্ত্বিক দৃঢ়তা: মুসলিমদের আল্লাহর ওপর তাওয়াক্কুল ও আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পায়।
বদর ছিল এমন এক সন্ধিক্ষণ, যেখানে মুসলিম বাহিনী শুধু নিজেদের অস্তিত্ব রক্ষা করেনি; বরং একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক রাষ্ট্রের ভিত্তি দৃঢ় করে।
সমকালীন শিক্ষা
মুসলিম উম্মাহ আজ নানা সংকটে নিমজ্জিত-রাজনৈতিক অস্থিরতা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, সাংস্কৃতিক আধিপত্য এবং আত্মপরিচয়ের সংকট। নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাস পাঠ ও ধারণের অভাব এবং আল্লাহর নির্দেশনা থেকে দূরে সরে যাওয়ার প্রবণতার কারণে উম্মাহ আজ দুর্বল হয়ে পড়েছে।
অথচ ইতিহাস সাক্ষী-প্রতিকূলতার অন্ধকার ভেদ করে একসময় মুসলিম উম্মাহ আত্মমর্যাদা, ঐক্য ও দৃঢ়প্রত্যয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বিশ্বের শক্তিশালী শক্তি হিসেবে।
বদর আমাদের শিক্ষা দেয়-সংখ্যা নয়; বরং আদর্শিক চেতনা, কৌশলগত প্রজ্ঞা ও ঐক্যবদ্ধ নেতৃত্বই প্রকৃত শক্তি।
তাই ১৭ রমজান কেবল বদরের স্মৃতিচারণের দিন নয়; বরং এটি মুসলিম উম্মাহর আত্মসমালোচনা ও পুনর্জাগরণের আহ্বান। অস্তিত্বের শিকড়ে ফিরে গিয়ে আদর্শিক চেতনা, জ্ঞানচর্চা ও ঐক্যের ভিত্তিতে নতুন করে পথচলা শুরু করাই হতে পারে বদরের প্রকৃত শিক্ষা।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর
১ দিন আগে
জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার আশা করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু...
২ দিন আগে
জুমার দিনে যে আমলগুলো করতে বলেছেন নবীজি (সা.)
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এ দিনে কিছু বিশেষ আমল করার কথা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— গোসল করা ও পরিচ্ছন্ন হওয়া: জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত।আগেভাগে মসজিদে যাওয়া: সম্ভব হলে আগে মসজিদে গিয়ে জুমার নামাজের প্রস্তুতি নেওয়া।দরুদ শরিফ পড়া: জুমার দিন
২ দিন আগে
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...
১০ দিন আগে
