ধর্ম

ইসলামে নিষিদ্ধ পাঁচ হারাম পেশা ও কর্মকাণ্ড

অনলাইন ডেস্ক

২ মাস আগে


ইসলামে নিষিদ্ধ পাঁচ হারাম পেশা ও কর্মকাণ্ড

ছবি: সংগৃহীত


রিজিকের সন্ধানে মানুষকে নানা ধরনের কাজ ও পেশার সঙ্গে যুক্ত হতে হয়। ইসলাম বৈধ ও কল্যাণকর পেশাকে উৎসাহিত করেছে। তবে এমন কিছু পেশা ও কর্মকাণ্ড রয়েছে, যেগুলো ইসলামে হারাম ও নিষিদ্ধ। কারণ এসব কাজ ব্যক্তি ও সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা এর দিক-দিগন্তে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো। আর পুনরুত্থান তো তাঁরই কাছে।’ (সুরা মুলক, আয়াত: ১৫)

ইসলামী শিক্ষার আলোকে নিষিদ্ধ কয়েকটি পেশা ও কর্মকাণ্ড হলো-

১. সুদের কারবার

আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। সুদি লেনদেনের সঙ্গে সরাসরি জড়িত হওয়া ইসলামে নিষিদ্ধ।

আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫)

সুদের কারবার করা, সুদি লেনদেন পরিচালনা করা এবং এতে লেখক বা সাক্ষী হিসেবে অংশ নেওয়ার ব্যাপারেও কঠোর সতর্কতা এসেছে। রাসুলুল্লাহ (সা.) সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক ও সাক্ষীর ব্যাপারে সতর্ক করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৪১৭৭)

২. মদ ও মাদকদ্রব্যের কারবার

মদ ও নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন, বিক্রি, পরিবহন, পরিবেশন ও সেবন—সবই ইসলামে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে হাদিসে কঠোর সতর্কবাণী এসেছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ওপর অভিশাপ রয়েছে। এর মধ্যে মদ উৎপাদক, বিক্রেতা, ক্রেতা, বহনকারী ও পরিবেশনকারীও রয়েছেন। (সুনানে তিরমিজি, হাদিস: ১২৯৫)

৩. পতিতাবৃত্তি

ব্যভিচারের মাধ্যমে অর্থ উপার্জন বা পতিতাবৃত্তিকে ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। মানুষের যৌন দুর্বলতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের পথ ইসলাম অনুমোদন করে না।

আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন-সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করো না।’ (সুরা নুর, আয়াত: ৩৩)

এ ছাড়া ইসলাম শুধু ব্যভিচার নিষিদ্ধ করেনি; বরং এর দিকে নিয়ে যায় এমন পথ থেকেও দূরে থাকতে নির্দেশ দিয়েছে।

৪. অশ্লীল শিল্পকর্ম

যৌন আবেদনময় নৃত্য, অশ্লীল গান, নগ্ন অভিনয় এবং এ ধরনের অশালীন কর্মকাণ্ডকে ইসলামী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলা হয়েছে। এসব কাজ সমাজে অনৈতিকতা ও ব্যভিচারের পরিবেশ তৈরি করতে পারে বলে ধর্মীয়ভাবে সতর্ক করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩২)

অর্থাৎ ব্যভিচার থেকে দূরে থাকার পাশাপাশি এর দিকে নিয়ে যেতে পারে—এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ রয়েছে।

৫. প্রাণীর মূর্তি ও ভাস্কর্য নির্মাণ

ইসলামী ঐতিহ্যের নির্দিষ্ট ব্যাখ্যায় প্রাণীর অবয়বযুক্ত মূর্তি ও ভাস্কর্য নির্মাণ নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়েছে। এ বিষয়ে হাদিসে কঠোর সতর্কতা এসেছে।

ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে বর্ণিত এক হাদিসে এসেছে, কোনো প্রাণীর ছবি বা প্রতিকৃতি নির্মাণকারীর ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কবাণী দিয়েছেন। তবে প্রাণহীন বস্তু ও গাছপালার ছবি তৈরির অনুমতির কথাও একই বর্ণনায় উল্লেখ রয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২২২৫)

ইসলামের দৃষ্টিতে মানুষের জীবিকা অর্জনের ক্ষেত্রে বৈধ ও পবিত্র পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সাময়িক লাভের আশায় হারাম পেশা বা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পরিবর্তে হালাল উপায়ে উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।


ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া
ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া

কোনো টাকা খরচ না করেই পবিত্র মক্কা ও মদিনা যাওয়ার সুযোগ! শুধু স্মার্টফোনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেওয়া যেতে পারে ওমরাহ প্যাকেজ। অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।পবিত্র কাবা...

৪ দিন আগে


হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে জামায়াত আমিরের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের...

২৭ দিন আগে


পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা

বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে আমেরিকান ডলার ৮ হাজার ৫৭টি, সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪টি, মালয়েশিয়ান রিংগিত ২৯ হাজার ৬৬২টি, আমিরাতের দিরহাম ১৪ হাজার ২৪০টি, কুয়েতি দিনার ৭৬৭টি, ওমানি রিয়াল ৮৮৮টি, কাতারি রিয়াল ৭ হাজার ৯৭৩টি, বাহরাইনি দিনার ৩৩৩টি, সিঙ্গাপুর ডলার ১ হাজার ৭১৮টি, ব্রিটিশ পাউন্ড ১ হাজার ২২০টি, ইউরো...

২৯ দিন আগে


প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর

১ মাস আগে

Dr.Mahfuzul Alom