আন্তর্জাতিক

ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

আন্তর্জাতিক ডেস্ক

১১ ঘন্টা আগে


ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

ছবি: সংগৃহীত


পাকিস্তানের জামায়াতে ইসলামীর (জেআই) ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত রাখার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে চলমান এ কর্মসূচি নিয়ে দলটির আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করে এ অনুরোধ জানান তিনি। একই সঙ্গে লেভি নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, হাফিজ নাঈম মুলতানে পৌঁছানোর পর তাকে ফোন করেন শেহবাজ শরিফ। এ সময় তিনি লংমার্চটি অন্তত নিজের যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার আগ পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানান।

জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারের সঙ্গে সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো তাদের উদ্দেশ্য নয়। জনগণের সমস্যা তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করার অধিকারকে সরকারকে সম্মান করতে হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের কেন্দ্রীয় শুরার সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জামায়াতের আমির। তিনি বলেন, মার্চ স্থগিত হলেও প্রতিবাদের অধিকার ছাড়বে না দল।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) করাচি থেকে ট্রেনযোগে ইসলামাবাদমুখী কর্মসূচি শুরু করে জামায়াতে ইসলামী। পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন হাফিজ নাঈম। সোমবার রাতে ট্রেনটি মুলতানে পৌঁছালে সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

মুলতানে হাফিজ নাঈম বলেন, রাস্তায় কনটেইনার বসিয়ে বা অন্য কোনো বাধা দিয়ে আন্দোলন থামানো যাবে না। পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের পাশাপাশি জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানান তিনি। এর আগে দলটি পাকিস্তানের বিভিন্ন শহরে ধারাবাহিক বিক্ষোভ ও সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে।

মুলতানের পর জামায়াতের কর্মসূচি সড়কপথে লাহোর হয়ে ইসলামাবাদের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সময়ে সরকারের সঙ্গে লেভি নিয়ে আলোচনাও অব্যাহত রয়েছে।


বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে

৫ ঘন্টা আগে


ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি
ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের সামনে দুটি পথ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তিনি।বক্তব্যে ট্রাম্প ইরানের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানকে এমন পরিস্থিতির

৫ ঘন্টা আগে


ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ
ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ডাক দিয়েছে দলটি। কর্মসূচিকে ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।ইমরানের তিন বোন-আলিমা খান, উজমা খান ও নরিন...

৫ ঘন্টা আগে


শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের
শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে শেষবারের মতো ভাষণ দিয়ে যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকটের সমাধান এবং জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাও প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom