আন্তর্জাতিক

ইসকনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাসকে সব দায়িত্ব থেকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


ইসকনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাসকে সব দায়িত্ব থেকে অব্যাহতি

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাসকে সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ কিংবা জনসম্মুখে সংগঠনটির প্রতিনিধিত্ব করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসকন।

সোমবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংবেদনশীল বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে আলোচনায় ছিলেন রাধারমণ দাস। এসব কর্মকাণ্ডের প্রেক্ষাপটে তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও ইসকন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।

প্রাতিষ্ঠানিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসকন জানায়, রাধারমণ দাসকে ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠানো হয়েছে। এ সময় তিনি সংগঠনের পক্ষে কোনো বক্তব্য দিতে বা কোনো ধরনের প্রতিনিধিত্ব করতে পারবেন না।

ইসকনের ভাষ্য, বিশ্বের শতাধিক দেশে কার্যক্রম পরিচালনাকারী এই ধর্মীয় সংগঠন নির্দিষ্ট নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ করে পরিচালিত হয়। গত কয়েক বছরে একাধিকবার সতর্ক ও অনুরোধ করা হলেও রাধারমণ দাস সংগঠনের নির্দেশনা অনুসরণ করেননি।

সংগঠনটির দাবি, তিনি অনুমোদন ছাড়া বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, ইসকনের আনুষ্ঠানিক অবস্থানের বাইরে গিয়ে একতরফা পদক্ষেপ নিয়েছেন এবং নিজের এখতিয়ারের বাইরের বিষয়েও হস্তক্ষেপ করেছেন। এসব কর্মকাণ্ড বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের সদস্যদের নিরাপত্তা ও স্বার্থের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসকন আরও জানায়, এই সময়টিকে রাধারমণ দাসের জন্য আত্মসমালোচনা ও নিজের কার্যক্রম পর্যালোচনার সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা

ইসকনের সিদ্ধান্তের পর রাধারমণ দাস বলেন, সংগঠনের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং দেওয়া নির্দেশনা মেনে চলবেন। ভবিষ্যতে তিনি গণমাধ্যমে বক্তব্য দেবেন না কিংবা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জনসম্মুখে মন্তব্য করবেন না বলেও জানান।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা কারণগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের ওপর কথিত নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া, চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন জানানো, ইসকনের বিরুদ্ধে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধীর মন্তব্যের পর আইনি নোটিশ পাঠানো এবং ইসকন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক কমেডিয়ানের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের করা।

সিদ্ধান্তের পেছনে নতুন প্রেক্ষাপট?

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পৌর কর্পোরেশনের অধীন বিভিন্ন বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ কর্মসূচিতে ইসকনের অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরই রাধারমণ দাসকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি সামনে আসে।

গত কয়েক বছরে কলকাতায় ইসকনের অন্যতম পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হন রাধারমণ দাস। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি, সনাতন ধর্ম এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে মতামত দেওয়ার কারণে তিনি নিয়মিত আলোচনায় ছিলেন।

যদিও রাধারমণ দাসের ধারণা, তার প্রকাশ্য মন্তব্যগুলোর সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক থাকতে পারে; তবে ইসকন পুনর্ব্যক্ত করেছে, এটি সম্পূর্ণভাবে সাংগঠনিক শৃঙ্খলা, নিয়ম লঙ্ঘন এবং অননুমোদিত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত।

নিজের প্রতিক্রিয়ায় রাধারমণ দাস বলেন, “বছরের পর বছর ধরে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ইসকনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।”


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৬ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৭ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৭ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom