আন্তর্জাতিক

ইরবিলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


ইরবিলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের

ছবি: সংগৃহীত


ইরাকের ইরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর অধিকাংশই ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক হামলায় ইরবিলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আকরেমিনিয়া দাবি করেন, ইরান বর্তমানে ‘আরাশ-২’-এর চেয়েও উন্নত ও অধিক নির্ভুল হামলাকারী ড্রোন ব্যবহার করছে।

তার ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে এসব ঘাঁটির অনেকগুলোই কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, যতদিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে, ততদিন ইরানও তার সামরিক অভিযান অব্যাহত রাখতে প্রস্তুত থাকবে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি ইরানের উত্থাপিত ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৬ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৭ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৭ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom