আন্তর্জাতিক

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি নজিরবিহীন হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি নজিরবিহীন হামলার হুমকি

ছবি: সংগৃহীত


পাল্টা হামলা না চালাতে ইরানকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিকমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি!”

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। সেই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালানো হচ্ছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, অঞ্চলজুড়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলের তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়া এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

এর আগে ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির সরকারি বার্তা সংস্থা, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

বিশ্লেষকদের মতে, একের পর এক পাল্টাপাল্টি হুমকি ও হামলার ঘোষণায় মধ্যপ্রাচ্য নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকিতে পড়েছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকে কি না, নাকি পরিস্থিতি আরও সংঘাতমুখী হয়ে ওঠে।


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম

ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের

৫ ঘন্টা আগে


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

১ দিন আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom