আন্তর্জাতিক

ইরানকে হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করার সতর্কবার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর অবস্থান নিয়ে বারবার সিদ্ধান্ত বদলে যুক্তরাষ্ট্রকে “ব্ল্যাকমেইল” করতে পারবে না ইরান।

ইরান সামুদ্রিক এই গুরুত্বপূর্ণ পথটি আবারও জাহাজ চলাচলের জন্য বন্ধ করার ইঙ্গিত দেওয়ার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “তারা (ইরান) একটু চালাকি করছে, যেমন তারা গত ৪৭ বছর ধরে করে আসছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। তারা আবার প্রণালী বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।”

একই সঙ্গে তিনি আলোচনার অগ্রগতি নিয়ে কিছুটা ইতিবাচক মনোভাবও প্রকাশ করেন। ট্রাম্প বলেন, “সবকিছু বেশ ভালোভাবেই এগোচ্ছে। দেখা যাক কী হয়, আজ দিনের শেষ নাগাদ আমরা কিছু তথ্য পাব।”

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ, যা দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের বড় অংশ চলাচল করে। ফলে এ নিয়ে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom