ইরানকে অস্ত্র দিলে চীন-রাশিয়ার জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে ওই দুই দেশের জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, চীন কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। এমনকি কোনো চীনা কোম্পানির মাধ্যমেও এ ধরনের কার্যক্রম পরিচালিত হবে না।
পোস্টে ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবেন বা বিক্রি করবেন না। এই প্রতিশ্রুতির আওতায় চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি।”
তিনি আরও দাবি করেন, ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন।
ট্রাম্প বলেন, “পুতিন বোঝেন যে আমি সরাসরি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না; আমি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বিক্রি করি। তারা পূর্ণ মূল্য পরিশোধ করে এবং পরে সেই অস্ত্র কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে আমার কোনো ভূমিকা থাকে না।”
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ইরানের সম্ভাব্য অস্ত্র সরবরাহের প্রসঙ্গে সাধারণত চীন ও রাশিয়ার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। তবে তার বিশ্বাস, এই দুই দেশ বর্তমানে এমন কোনো পদক্ষেপে জড়িত নয়।
তিনি সতর্ক করে বলেন, “যদি তারা তা করত, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হতো। আমার বিশ্বাস, এটি তাদের নিজেদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।”
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে চীন, রাশিয়া বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আদিনা মসজিদ ঘিরে নতুন বিতর্ক, শিবপূজার উদ্যোগে উত্তেজনা
ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একদল হিন্দুত্ববাদী সংগঠন দাবি করেছে, ৬৫৩ বছর পুরোনো এই স্থাপনাটি মূলত ‘আদিনাথ শিবমন্দির’। এ দাবির ভিত্তিতে মসজিদের নিকটবর্তী এলাকায় শিবপূজা ও রুদ্রাভিষেকের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মসজিদের প্রায় ৫০ মিটারের মধ্যে একটি শিবলিঙ্গ...
১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে ‘জামায়াতপন্থি মৌলবাদীদের’ সংশ্লিষ্টতার অভিযোগ শুভেন্দু অধিকারীর
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় ‘বিদেশি মদদপুষ্ট ইসলামপন্থি মৌলবাদী’ গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, সহিংসতায় জড়িতদের অধিকাংশই শিক্ষার্থী নন; বরং তারা জামায়াতপন্থি মৌলবাদী এবং তাদের পেছনে বিদেশি শক্তির সমর্থন ছিল কি না, তা তদন্ত সংস্থাগুলো খতিয়ে দেখবে।রোববার সাংবাদিকদের...
১০ ঘন্টা আগে
‘এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি’—শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি প্রধানের বার্তা
ভারতে কয়েক সপ্তাহের টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর নতুন বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হলেও তাদের পথচলা এখানেই শেষ নয়।রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে বলেন, “এটি কেবল শুরু। ককরোচ...
১৪ ঘন্টা আগে
এরবিলে মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের, আরও শক্তিশালী ড্রোন ব্যবহারের ঘোষণা
ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, সাম্প্রতিক সংঘাতে সেখানে মার্কিন সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। একই সঙ্গে আরও উন্নত ও দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন মোতায়েনের কথাও জানিয়েছে তেহরান।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া...
১৮ ঘন্টা আগে
