আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ বাড়ালে বিপরীত ফল হতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


ইরানের সঙ্গে যুদ্ধ বাড়ালে বিপরীত ফল হতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা

ছবি: সংগৃহীত


ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র করলে তা কাঙ্ক্ষিত ফলের বদলে উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে ট্রাম্প প্রশাসনকে গোপনে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তাঁর মতে, কেবল বিমান হামলা চালিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব নাও হতে পারে।

শনিবার (৮ আগস্ট) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে সিএনএনের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল ড্যান কেইন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে সংঘাত আরও বাড়ানোর ঝুঁকি তুলে ধরেছেন। সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে তিনি এ বিষয়ে সতর্ক করেন।

মার্কিন সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি বিমান অভিযান চালানো হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোও ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে পড়তে পারে। এর আগে উপসাগরীয় মিত্রদের সতর্কবার্তার পর জুলাইয়ের শেষ দিকে প্রস্তাবিত একটি সামরিক অভিযান স্থগিত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়েও কিছু সীমাবদ্ধতা দেখা দিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রয়োজনীয় গোলাবারুদের ঘাটতি এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে ট্রাম্পের নির্দেশ পেলে মার্কিন বাহিনী ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম বলেও কেইন মনে করেন।

বিশ্লেষকদের মতে, এ অবস্থায় সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখাই ওয়াশিংটনের জন্য তুলনামূলকভাবে নিরাপদ কৌশল হতে পারে। হোয়াইট হাউসও এমন একটি সমাধান খুঁজছে, যাতে ট্রাম্প সংঘাতকে রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারেন এবং একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনার সুযোগ বজায় থাকে।

এর সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংঘাত কমানোর মাধ্যমে নৌপথটি স্বাভাবিক করার কোনো সমঝোতা হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কমতে পারে। ফলে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর পরিবর্তে নিয়ন্ত্রিত কূটনৈতিক উদ্যোগই শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য বেশি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom