ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে বিস্মিত ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত তার সামরিক অবকাঠামো পুনর্গঠনে সক্ষম হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ইরান তার আক্রমণাত্মক সক্ষমতা পুনর্গঠনে নতুন ও সৃজনশীল কৌশল ব্যবহার করছে।
জেরুজালেম পোস্টের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে প্রায় ১ হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র ছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরুর সময় সেই সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৫০০-তে পৌঁছায়।
ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দেশটি প্রত্যাশার চেয়েও দ্রুত নতুন অস্ত্র উৎপাদন করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নেও ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, গোয়েন্দা মূল্যায়নে আগে ধারণা করা হয়েছিল, ইরান কয়েক মাসের মধ্যে ড্রোন হামলার সক্ষমতা পুনর্গঠন করতে পারে। তবে বাস্তবে দেশটির পুনর্গঠনের গতি সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
এদিকে ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান চীন থেকে ইরানে সরবরাহ অব্যাহত থাকার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এ সরবরাহব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন যুক্তরাষ্ট্রের জন্যও নতুন উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘ সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান কীভাবে তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, তা তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে গোয়েন্দা মূল্যায়নও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তবে পুনর্গঠনের সুনির্দিষ্ট গতি বা সক্ষমতা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হয়নি আইডিএফ।
৩ লক্ষাধিক রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানাল মিয়ানমার
মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি।শনিবার (১৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের নবম বছরে পদার্পণের দিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব...
৩৬ মিনিট আগে
কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালকের মৃত্যু
কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় বাসের চাপায় এক বাংলাদেশি বাস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব টাইমস অনলাইন।প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি চালক তার বাসে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। একপর্যায়ে তিনি বাসটির সামনের অংশে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাস হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে।
১ ঘন্টা আগে
২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক ওয়াংচুকের
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনব্যবস্থায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন—এমন ‘স্বার্থহীন, নির্ভীক ও সৎ’
৯ ঘন্টা আগে
ইমরানের সঙ্গে দেখা না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে।এ ছাড়া ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না
৯ ঘন্টা আগে
