ইরানের রাষ্ট্রীয় টিভিতে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি, নজরদারিতে মার্কিন সিক্রেট সার্ভিস
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওতে তাকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এক কোটি ডলার পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং সিএনএনকে জানান, তারা ভিডিওটির বিষয়ে অবগত এবং প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তার জন্য যেকোনো সম্ভাব্য হুমকি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রায় তিন মিনিটের ভিডিওটির শুরুতে ইংরেজিতে ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প?’ লেখা একটি গ্রাফিক দেখানো হয়। এরপর ব্যারন ট্রাম্প যেসব স্থানে প্রকাশ্যে যাতায়াত করেন বলে জানা যায়, সেসব জায়গার চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারও রয়েছে। ভিডিওর শেষাংশে এক কোটি ডলার পুরস্কারের কথাও বলা হয়।
সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভিডিওটি প্রচার করে। মার্কিন এক ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা সিএনএনকে জানান, এটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওর অংশ।
কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিস, অন্যান্য সরকারি সংস্থা, স্থানীয় পুলিশ এবং বিভিন্ন দেশ থেকে পাওয়া নিরাপত্তা তথ্য নিয়মিত পর্যালোচনা করা হয়। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়।
এর আগে নিজের জীবন নিয়ে ইরানের হুমকির কথা প্রকাশ্যে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২০ সালে তার নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি রয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আয়োজিত একটি শোকসভায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে পোস্টার প্রদর্শনের খবরও প্রকাশিত হয়।
ব্যারন ট্রাম্পকে ঘিরে সর্বশেষ হুমকির ঘটনায় হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টি নিয়ে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ
চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও পশ্চিমবঙ্গের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে চিনির দামও। বর্তমানে রাজ্যটির বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ টাকা।কয়েক সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপির মধ্যে। একসময় তা ২০ রুপি কেজিতেও বিক্রি...
১২ ঘন্টা আগে
নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!
গত ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও সরকার পতনের লক্ষ্যে যে সামরিক অভিযানের সূচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় ছয় মাসে গড়িয়েছে। ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি থাকলেও সামরিক ক্ষয়ক্ষতি ও ব্যর্থ কূটনীতির কারণে ট্রাম্প প্রশাসন আবারও পুরোনো অর্থনৈতিক অবরোধের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছে বলে প্রতিবেদনে...
২২ ঘন্টা আগে
প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপে গাড়ি, জরিমানা ৫৫০০ রুপি
প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিপাকে পড়েছেন এক যুবক। প্রেমিকার দেওয়া প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর ছাপে পুরো গাড়ি সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা...
১ দিন আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিষেধাজ্ঞা
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন...
১ দিন আগে
