ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে জেলা জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ
নীলফামারীর প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর ও ডোমার-ডিমলা আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার সকালে ডালিয়া তিস্তা অবসর হলরুমে এক অত্যন্ত হৃদ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামী’র ইতিবাচক ভূমিকা এবং অতীত সংসদীয় রাজনীতিতে তাদের গঠনমূলক অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ ও ইরান- দুটি মুসলিম দেশ হিসেবে আমাদের মধ্যে ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।”
দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনায় উঠে আসে- দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠান স্থাপন, কৃষি উপকরণ সরবরাহ, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান ও প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ ও সহযোগিতা ইত্যাদি সম্ভাবনাময় ক্ষেত্র।
রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইরানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বলেন, “বাংলাদেশ ও ইরান একে অপরের বন্ধু- এই বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে।”
সাক্ষাৎ শেষে দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এক আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন
৩ দিন আগে
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...
৩ দিন আগে
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...
৭ দিন আগে
কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী
‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’-কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ছড়িয়ে পড়া...
১৭ দিন আগে
