ইরানের পাল্টা হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের আকাবা উপকূলে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্প তিতিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আক্রমণাত্মক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি প্রতিহত করেছে এবং বাকি তিনটি খোলা এলাকায় পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে দূরপাল্লার RQ-4 ও MQ-9 ড্রোন রাখার হ্যাঙ্গার লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, এতে কয়েকটি ড্রোন ধ্বংস এবং কয়েকজন পাইলট ও উড্ডয়ন-প্রযুক্তিবিদ নিহত হয়েছেন। ঘাঁটির কয়েকটি কারিগরি অবকাঠামোতেও আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি বলছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় একটি বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ওই হামলায় অন্তত চার থেকে পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার কথা বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জর্ডানে হামলায় মার্কিন সেনা হতাহতের দাবি অস্বীকার করা হয়েছে। ফলে আইআরজিসির দাবি করা ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
তামিলনাড়ুতে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
ভারতের তামিলনাড়ুতে বিগত সরকারের আমলে শান্তিপূর্ণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার।বুধবার (২ সেপ্টেম্বর) টাইমস নাউ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এ ঘোষণা দেন। এর ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন আন্দোলনে...
৪৩ মিনিট আগে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন।
২১ ঘন্টা আগে
ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা
ইরানের অস্ত্র সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে কমে গেছে-পশ্চিমা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশেরও বেশি এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে।আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র...
২৩ ঘন্টা আগে
মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি
আঞ্চলিক উত্তেজনা ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...
১ দিন আগে
