ইরানের ওপর নৌ-অবরোধ জোরদারে ট্রাম্পের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ-অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি মিত্র দেশগুলোকে প্রস্তুতি নিতে বলেছেন বলেও জানা গেছে।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সামরিক হামলা বাড়ানোর পরিবর্তে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ ধরে রাখতেই এই কৌশল নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল আরও সীমিত করা হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প চান ইরান অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখুক। নতুন কোনো প্রস্তাব এলেও তিনি এই অবস্থান থেকে সরে আসতে রাজি নন বলে ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রস্তাব দেওয়ার আগে নেতৃত্বের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন। দেশটির শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে আলোচনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণ ও কূটনৈতিক তৎপরতায় তিনি বর্তমানে ইরানের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন।
সামগ্রিকভাবে, সামরিক সংঘাত আপাতত কম থাকলেও অর্থনৈতিক ও কৌশলগত চাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি উত্তেজনা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
