ইরানের মর্যাদা বিসর্জন দেয়নি যোদ্ধারা: পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি যোদ্ধাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু যুদ্ধের ইতিহাসের অংশ নয়; বরং এটি এমন মানুষের দৃঢ়তার গল্প, যারা চরম কষ্ট সহ্য করেও ইরানের মর্যাদা বিসর্জন দেননি।
ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ‘ইরানে যুদ্ধবন্দিদের স্বদেশে প্রত্যাবাসন দিবস’ উপলক্ষে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান এসব কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, বৈদেশিক ক্রমবর্ধমান চাপ ও হুমকির মুখে ইরানের ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি হলো-ধৈর্য, সংহতি ও আশা।
তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতিতেও ইরানের জনগণের ঐক্য, দৃঢ়তা ও আশাবাদ দেশকে সামনে এগিয়ে নেওয়ার শক্তি জোগাবে।
কারাগারে বোন ও বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছরে প্রথমবারের মতো তার বোন নূরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর...
৪ ঘন্টা আগে
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি
sকলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।জানা গেছে, গতকাল রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস সূত্র
৯ ঘন্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বিভিন্ন অনুরোধের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিছু শর্তের কথা জানিয়েছে—যার
৯ ঘন্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পরীক্ষা হচ্ছে: ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের আবেদন ভারতের প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য ভারতের কাছে নেই বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র...
২১ ঘন্টা আগে
